
হঠাৎ বিপত্তি। ভারত ও আমেরিকা সহ বিভিন্ন দেশের মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা বিভ্রাটের মুখে পড়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার ভোররাতে ঘটেছে বিপত্তি। অনেকেই সমস্যার মুখে পড়েছেন। তারা তাদের ইমেইল অ্যাকাউন্টে ঢিকতে পারছেন না। মাইক্রোসফটের আউটলুক,টিমস, কোপাইলট ও মাইক্রোসফট ৩৬৫-র মতো প্ল্যাটফর্মে দেখা গিয়েছে সমস্যা। মাইক্রোসফটের মেসেজিং প্ল্যাটফর্ম টিমস এবং তাদের এআই অ্যাসিসটেন্ট কোপাইল-র কাজ করার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ইটি সময় দুপুর ১টা ২৭ মিনিটের দিকে সমস্যা দেখা যায়। ১ লক্ষ ৩০ হাজারের বেশি ঘটনা ডাউনডিটেক্টর নামক বিভ্রাট-ট্র্যাকিং-র ওয়েবসাইটে নথিভুক্ত হয়েছে। মাইক্রোসফট ৩৬৫ সংক্রান্ত সমস্যা ৪৬ হাজার প্রায়, টিমস ব্যবহারে সমস্যার সম্মুখীন হওয়া ব্যবহারকারীদের কাছ থেকে প্রায় ৩ হাজার প্রতিবেদন নথিভুক্ত হয়েছে।
প্রসঙ্গত, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আমেরিকার বিভিন্ন অঞ্চলে নেট ব্যবহারকারীর একাধিক সংযোগ পদ্ধতির মাধ্যমে এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্স অ্যাক্সেস করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে।… তাদের অবকাঠামোর একটি অংশ অতিরিক্ত চাপ পড়েছে, যা সম্ভবত সংযোগ সংক্রান্ত ক্রটিগুলোর কারণ হয়ে দাঁড়িয়েছে।… তারা চাপের ভারসাম্য বজায় রাখতে এবং সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধানে ট্রাফিক পুর্নবন্টন করা শুরু করবে।
মাইক্রোসফট আরও জানিয়ে দিয়েছে যে, এই সমস্যার ফলে অন্যান্য অঞ্চলের নেট পরিষেবা ব্যবহারকারীদের ক্ষেত্রে মাইক্রোসফট ৩৬৫ পরিষেবার সংযোহ ব্যাহত হতে পারিষেবা।
সব মিলিয়ে চলছে বিভ্রান্ত। সমস্যায় লক্ষ লক্ষ মানুষ। বর্তমানে সামান্য মেল করতেও হচ্ছে সমস্যা। রত ও আমেরিকা সহ বিভিন্ন দেশের মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা বিভ্রাটের মুখে পড়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার ভোররাতে ঘটেছে বিপত্তি।
অর্থাৎ ভারত ও আমেরিকা সহ একাধিক দেশে মাইক্রোসফটের আউটলুক, টিমস, এবং অন্যান্য ৩৬৫ পরিষেবা হঠাৎ বিকল হয়েছে। ব্যবহারকারীরা ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরিকাঠামোতে অতিরিক্ত চাপের কারণে এই বিভ্রাট ঘটেছে বলে মাইক্রোসফট জানিয়েছে।