Microsoft Outage: বিশ্বব্যাপী অচল মাইক্রোসফট! বড়সড় প্রযুক্তিগত বিভ্রাটে বিপর্যস্ত এই টেক জায়ান্ট সংস্থাটি। ফলে, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন কর্পোরেট কোম্পানি এবং একাধিক সংস্থা তাদের যে অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করে, তারাও চূড়ান্ত বিপাকে। পাঠানো যাচ্ছে না কোনও ইমেইল (Microsoft Outage)। মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ এবং মাইক্রোসফট টিমস পুরোপুরি অচল। জানা গেছে, এই সমস্যা ঠিক করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মার্কিন এই তথ্যপ্রযুক্তি সংস্থাটিকে। এখনও অবধি যা খবর, তাতে ভারত সহ মোট ৭৪টি দেশ এবং একাধিক অঞ্চল থেকে এই জরুরি বিভ্রাটের খবর আসছে। স্বাভাবিকভাবেই, গোটা বিশ্বজুড়ে কোটি কোটি ইউজাররা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তাদের বক্তব্য, আউটলুক, মাইক্রোসফট টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারছেন না তারা (microsoft news today)।
অর্থাৎ, এই টেক বিভ্রাটের জেরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি দফতর, স্কুল এবং বিমান সংস্থাগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই সমস্যা আরও একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তা হল, একটি মাত্র সংস্থার উপরেই পুরোটা নির্ভর করে থাকা আদতে ক্ষতি। বিকল্প ব্যবস্থা রাখা খুবই প্রয়োজনীয় বিষয়। কনফিগারেশনে একটি পরিবর্তন করে ব্যাকএন্ড টিম। সেই কারণেই কিছু সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয় এবং তার জেরে সেগুলি কাজ বন্ধ করে দেয়। ফলে, বাকি সার্ভারগুলির উপর চাপ আরও বেড়ে যায়। তবে মাইক্রোসফটের তরফ থেকে সাইবার অ্যাটাক সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি। কিন্তু কিছু সার্ভারকে পুনরায় লাইভ করার পরম সেগুলিতে ট্র্যাফিকও ফিরে আসে। যদিও পরে আবার সেগুলি কাজ করা বন্ধ করে দেয়।
ফলে, চূড়ান্ত বিপর্যয় দেখা দেয়। নির্দিষ্ট সফ্টওয়্যার কনফিগারেশন রোলব্যাক করতে এবং সেগুলির ব্যান্ডউইডথ ও ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করেন টেক টিমের কর্মীরা।মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট ওয়ানড্রাইভ, মাইক্রোসফট শেয়ারপয়েন্ট, মাইক্রোসফট মাইক্রোসফট কোপাইলট অ্যাপ্লিকেশন পুরোপুরি বিপর্যস্ত। তবে মাইক্রোসফটের নিজস্ব অ্যাপ্লিকেশনের বাইরেও এআই সংস্থা ওপেনএআই এবং অ্যানথ্রপিক তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেছে। সেইসঙ্গে, এই বিপর্যয়ের জেরে একাধিক বিমানও বাতিল করতে হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।