Microsoft Outage: ৩৬ ঘণ্টারও বেশি সময় পর স্বাভাবিক Microsoft! ফিরল Outlook, Teams-সহ সব পরিষেবা

Published : Nov 14, 2026, 01:17 PM IST
Microsoft outage

সংক্ষিপ্ত

বিশ্বজুড়ে ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলা পরিষেবা বিভ্রাটের অবসান ঘটাল Microsoft। সংস্থার তরফে জানানো হয়েছে, Outlook, Microsoft Teams-সহ Microsoft 365-এর সমস্ত পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ধরে ইমেল পাঠানো এবং অফিসের অনলাইন কাজ করতে সমস্যায় পড়েছিলেন বহু ব্যবহারকারী।

বিশ্বজুড়ে ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলা পরিষেবা বিভ্রাটের অবসান ঘটাল Microsoft। সংস্থার তরফে জানানো হয়েছে, Outlook, Microsoft Teams-সহ Microsoft 365-এর সমস্ত পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ধরে ইমেল পাঠানো এবং অফিসের অনলাইন কাজ করতে সমস্যায় পড়েছিলেন বহু ব্যবহারকারী। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল এই বিভ্রাট। এর জেরে বহু ব্যবহারকারী তাঁদের ইমেল অ্যাকাউন্টে ঢুকতে পারছিলেন না। ইমেল পাঠানো ও পাওয়ার পাশাপাশি অনলাইন মিটিং, ক্যালেন্ডার ব্যবস্থাপনা এবং অফিসের একাধিক ডিজিটাল কাজেও সমস্যা দেখা দেয়। ব্যবহারকারীরা 'এক্সচেঞ্জ অনলাইন' (Exchange Online) মেইলবক্স ব্যবহারে সমস্যার কথা জানাতে শুরু করেন। দ্রুতই এই সমস্যা আউটলুক, টিমস, কোপাইলট, শেয়ারপয়েন্ট (SharePoint), প্ল্যানার (Planner), টু-ডু (To Do) এবং অন্যান্য কর্মক্ষেত্র-সম্পর্কিত মাইক্রোসফট ৩৬৫ পরিষেবাগুলোতে ছড়িয়ে পড়ে।

কেন বন্ধ হয়েছিল Microsoft-এর পরিষেবা?

Microsoft জানিয়েছে, এই সমস্যার পিছনে ছিল প্রযুক্তিগত ত্রুটি। এর সূত্রপাত হয়েছিল আগের একটি নেটওয়ার্ক ক্যাপাসিটি আপগ্রেডের সময়। পরবর্তী সময়ে নেটওয়ার্কে নতুন পরিবর্তনের জেরে সেই ত্রুটি সামনে আসে। সংস্থার দাবি, এই ঘটনার সঙ্গে কোনও সাইবার হামলা বা AI-নির্ভর কার্যকলাপের যোগ নেই। সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সমাধানের কাজ করা হয়েছে।

৭৪টি দেশ ও অঞ্চলে প্রভাব

এই বিভ্রাটের প্রভাব পড়েছিল বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে। Downdetector-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৭৪ লক্ষেরও বেশি সমস্যার রিপোর্ট জমা পড়েছিল। কোনও কোনও সময়ে প্রতি মিনিটে প্রায় ২০ হাজার রিপোর্ট জমা পড়ে। শুধু ব্যক্তিগত ব্যবহারকারী নন, বিভিন্ন সংস্থা, সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য পরিষেবার কাজেও বিঘ্ন ঘটে। ভারতীয় বিমান সংস্থা IndiGo এবং Akasa Air-এর ইমেল গ্রাহক পরিষেবাতেও প্রভাব পড়েছিল বলে রিপোর্ট।

মাইক্রোসফট জানিয়েছে, আউটলুক, টিমস এবং কোপাইলট ব্যবহারকারীদের আর কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে কোম্পানি তাদের পরিকাঠামো এবং ইমেইল ব্যাকলগের উপর নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া, এই বিভ্রাটের জন্য তারা ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে কী কারণে এমনটি ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানিয়ে একটি রিপোর্ট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Budget Smartwatch: টাইটান থেকে রিয়েলমি, ১০ হাজারের বাজেটে জিপিএস এবং ব্লুটুথ কলিং সহ সেরা পাঁচটি স্মার্টওয়াচ!
Microsoft Outage: বিশ্বজুড়ে চরম বিপর্যয়! ভেঙে পড়ল মাইক্রোসফটের পরিষেবা, ঠিক কোথায় গোলমাল?