Moto Watch 2 Fit: ১৬ দিনের ব্যাটারি এবং বোস অডিও! সাধ্যের মধ্যে মোটোরোলার নতুন স্মার্টওয়াচ ও ইয়ারবাডস

Published : Nov 09, 2026, 04:39 PM IST

Moto Watch 2 Fit: পোলার ফিটনেস ট্র্যাকিং ও বোস অডিওর দুর্দান্ত যুগলবন্দি! আন্তর্জাতিক বাজারে লঞ্চ হল মটো ওয়াচ ২ ফিট এবং মোটো বাডস ২ আল্ট্রা। দেখে নিন দাম ও স্পেসিফিকেশনের সব খুঁটিনাটি।

PREV
14
১৬ দিনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে মটো ওয়াচ ২ ফিট

Moto Watch 2 Fit: প্রিমিয়াম সিগনেচার ২৭ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আরও দুটি নতুন ওয়্যারেবল ডিভাইস নিয়ে এল মটোরোলা। এর মধ্যে একটি হল মোটো য়াচ ২ ফিট, যা RTOS অপারেটিং সিস্টেমে চলে। একবার ফুল চার্জ দিলে এর ব্যাটারি চলবে পুরো এক সপ্তাহ। একইভাবে, মোটো বাডস ২ আল্ট্রা হল হাই-রেজোলিউশন অডিও কোডেক এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট-সহ একটি প্রিমিয়াম ট্রু ওয়্যারলেস (TWS) ইয়ারবাডস। মোটো ওয়াচ ২ ফিট-এ নিখুঁত ফিটনেস গাইডেন্স দেওয়ার জন্য জনপ্রিয় ফিটনেস কোম্পানি 'পোলার' (Polar)-এর সঙ্গে হাত মিলিয়েছে সংস্থা। অন্যদিকে, মোটো বাডস ২ আল্ট্রার অডিও টিউনিং করেছে বিশ্ববিখ্যাত কোম্পানি 'বোস' (Bose)।

24
দাম ও কবে থেকে পাওয়া যাবে

মোটো ওয়াচ ২ ফিট ট্র্যাকারটি প্যানটোন ট্রেসিং গ্রে এবং প্যানটোন এলিগ্যান্স- এই দুই রঙের কেস স্টাইলে পাওয়া যাচ্ছে। এটির স্ট্র্যাপগুলি মিলবে প্যানটোন স্ট্র্যাটিফায়েড সি, প্যানটোন পিজিয়ন এবং প্যানটোন ব্যালেরিনা রঙে। অন্যদিকে, মোটো বাডস ২ আল্ট্রা ইয়ারবাডসটি বাজারে এসেছে প্যানটোন টেম্পল গ্রে ও প্যানটোন রিফ্লেক্টিং পন্ড রঙে।

মোটো ওয়াচ ২ ফিট-এর দাম শুরু হচ্ছে ১১৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১২,০০০ টাকা) থেকে। আর মোটো বাডস ২ আল্ট্রা ট্রু ওয়্যারলেস (TWS) ইয়ারবাডসের দাম শুরু হচ্ছে ১৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২১,০০০ টাকা) থেকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই করা কিছু দেশে এই ডিভাইসগুলোর বিক্রি শুরু হবে।

34
মোটো ওয়াচ ২ ফিট: একনজরে স্পেসিফিকেশন

মোটো ওয়াচ ২ ফিট একটি বাজেট ফিটনেস ট্র্যাকার। এটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চির একটি OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 390 x 450 পিক্সেল। অ্যালুমিনিয়াম কেস ডিজাইনের এই ঘড়িটি ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং পেয়েছে। ডিভাইসটি RTOS-এ চলে। WearOS-এর মতো এতে কোনও থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করা যায় না। এতে রয়েছে 400mAh-এর একটি ব্যাটারি।

মোটোরোলার দাবি, 'অলওয়েজ-অন ডিসপ্লে' চালু রাখলে ৭ দিন এবং বন্ধ রাখলে ১২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। লো-পাওয়ার মোডে এটি চলবে ১৬ দিন পর্যন্ত। এছাড়াও, মাত্র ১০ মিনিটের ফাস্ট চার্জিংয়ে মিলবে ২৪ ঘণ্টার সাধারণ ব্যবহারের সুবিধা। ঘড়িটির পরিমাপ 42.88 x 38.65 x 9.95 মিমি এবং ওজন মাত্র ২৮.১ গ্রাম।

44
মটো বাডস ২ আল্ট্রা: একনজরে স্পেসিফিকেশন

মোটো বাডস ২ আল্ট্রার সবচেয়ে বড় আকর্ষণ হল এর অডিও টিউনিং এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) প্রযুক্তি। আর এই দুটোই দুর্দান্তভাবে ডিজাইন করেছে বোস (Bose)। এই ইয়ারবাডসটিতে নোলস আর্মেচার-সহ ১১ মিমি ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে।

ব্লুটুথ ৬.০ প্রযুক্তির সাহায্যে এটি LHDC 4 এবং LHDC 5-এর মতো হাই-রেজোলিউশন কোডেক সাপোর্ট করে। এছাড়াও এটি SBC এবং AAC অডিও কোডেকও সাপোর্ট করে। একবার ফুল চার্জে এই TWS ইয়ারবাডস টানা ৮ ঘণ্টা এবং চার্জিং কেস-সহ মোট ৩৭ ঘণ্টার প্লেব্যাক টাইম দেয়। এর কেসটি Qi 2 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ইয়ারবাডস এবং চার্জিং কেস- দুটোই ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP57 রেটিং পেয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories