- Home
- Technology
- Samsung Smartwatch: টাইটানিয়াম বডি এবং 10 ATM ওয়াটার রেসিস্ট্যান্স! ২০২৬-এ ভারতের বাজার কাঁপাবে স্যামসাংয়ের এই ৫টি স্মার্টওয়াচ
Samsung Smartwatch: টাইটানিয়াম বডি এবং 10 ATM ওয়াটার রেসিস্ট্যান্স! ২০২৬-এ ভারতের বাজার কাঁপাবে স্যামসাংয়ের এই ৫টি স্মার্টওয়াচ
Samsung Smartwatch: ভারতে স্যামসাংয়ের সেরা ৫টি স্মার্টওয়াচ নিয়ে হাজির আমরা। এই ঘড়িগুলোর খুঁটিনাটি ফিচার আর টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা
ডিজাইন ও স্থায়িত্ব: গ্রেড-৪ টাইটানিয়াম বডি আর স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস দিয়ে স্মার্টওয়াচটি তৈরি। এটি 10 ATM ওয়াটার রেসিস্ট্যান্ট এবং EN13319 ডাইভিং সার্টিফায়েড। তাই সাঁতারু বা অ্যাথলিটদের জন্য এটি দারুণ মানানসই।
ডিসপ্লে: এই ঘড়িতে রয়েছে ১.৫২ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়।
পারফরম্যান্স ও ব্যাটারি: কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট চিপসেট আর 2GB র্যাম রয়েছে এতে। এর 800mAh ব্যাটারি একবার চার্জ দিলে টানা ৬০ থেকে ৮০ ঘণ্টা অনায়াসে চলে।
স্পেশাল ফিচার: ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস, ইমার্জেন্সি সাইরেন (৮৬ ডেসিবেল), অটোমেটিক ফল ডিটেকশন এবং উন্নত হেলথ ট্র্যাকিং সেন্সর রয়েছে এই মডেলে।

স্যামসাং ওয়াচ ৯
ব্যবহার: রোজকার স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাক করার জন্য এটি অন্যতম সেরা একটি মডেল।
পারফরম্যান্স ও ব্যাটারি: স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট প্ল্যাটফর্মে চলায় ঘড়িটি বেশ ফাস্ট। এর 390mAh ব্যাটারি আগের মডেলগুলোর চেয়ে অনেক বেশি ব্যাকআপ দেয়।
হেলথ ট্র্যাকিং: ঘুমের সময় হার্ট রেট, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2), ত্বকের তাপমাত্রা এবং শ্বাস-প্রশ্বাসের হার মাপতে পারে এর 'Vitals' ফিচার।
এআই ও ভয়েস কমান্ড: ব্যবহারকারীরা গুগল জেমিনি (Google Gemini) থাকায় ফোন না ছুঁয়েই শুধু গলার আওয়াজে অনেক কাজ সেরে ফেলতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৮ ক্লাসিক
ডিজাইন: স্যামসাংয়ের ঐতিহ্যবাহী প্রিমিয়াম লুক ধরে রেখেছে এই ঘড়ি। এতে রয়েছে রোটেটিং বেজেল ডিজাইন।
ফিচার: এই রোটেটিং বেজেলের সাহায্যে ব্যবহারকারীরা ঘড়িটি খুব সহজেই চালাতে পারবেন। এআই-ভিত্তিক ফিটনেস গাইডেন্স এবং ২ দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ এর সবচেয়ে বড় আকর্ষণ।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৮
ব্যবহার: হালকা গড়ন আর ছিমছাম লুকের জন্য অফিস বা জিম—সব জায়গাতেই এই ঘড়ি দারুণ মানিয়ে যায়।
ফিচার: মাল্টি-স্পোর্ট ট্র্যাকিং, নিখুঁত হার্ট রেট সেন্সর এবং রোজকার দরকারি স্মার্ট নোটিফিকেশনের মতো দারুণ সব সুবিধা রয়েছে এতে।
স্যামসাং ওয়াচ এফই (FE)
বাজেট ফ্রেন্ডলি: যারা কম দামে স্যামসাংয়ের হেলথ ও লাইফস্টাইল ফিচারগুলো চাইছেন, তাদের জন্য এটি সেরা বাজেট মডেল।
ফিচার: সাধ্যের মধ্যে দাম হলেও এতে রোজকার ওয়ার্কআউট ট্র্যাকিং, স্লিপ মনিটরিংয়ের মতো সুবিধা আর স্টাইলিশ লুক পাওয়া যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

