চুপিসারে OTP পড়ে নিচ্ছে, হোয়াটসঅ্যাপে নজরদারি! নতুন ম্যালওয়্যার নিয়ে বড় সতর্কতা জারি

Published : Sep 11, 2026, 11:39 PM IST
OTP Facts

সংক্ষিপ্ত

Cyber Crime: চুপিসারে ফোনে ঢুকে OTP হাতিয়ে নিচ্ছে নতুন ম্যালওয়্যার। হোয়াটসঅ্যাপেও চলছে নজরদারি। ভারতের CERT-In সহ বিশ্বজুড়ে এই নতুন GhostPairing ও Astaroth ম্যালওয়্যার নিয়ে জারি হয়েছে সতর্কতা।

Malware: আপনার ফোনে আসা OTP আর সুরক্ষিত নয়। হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কী কথা বলছেন, তাও চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। নতুন এক ভয়ঙ্কর ম্যালওয়্যারকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In ইতিমধ্যেই এই নিয়ে বড় সতর্কতা জারি করেছে।

কীভাবে কাজ করছে এই ম্যালওয়্যার?

সাইবার বিশেষজ্ঞরা এই হামলার দুটো রূপ চিহ্নিত করেছেন।

১. Astaroth ও GhostPairing হামলা: হ্যাকাররা আপনার পরিচিত কারও হ্যাক হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে একটি ZIP ফাইল পাঠাচ্ছে। ফাইলটি দেখে মনে হবে কোনও সাধারণ ডকুমেন্ট বা ছবি। খুললেই সর্বনাশ। ফোনে ঢুকে যাবে ম্যালওয়্যার।

আরেকটি পদ্ধতির নাম GhostPairing। এখানে আপনাকে একটি লিঙ্ক পাঠানো হবে, বলা হবে এটা ফেসবুকের ছবি বা চাকরির অফার। লিঙ্কে ক্লিক করলে একটি নকল হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন পেজ খুলবে। সেখানে ফোন নম্বর দিলেই হ্যাকারদের ডিভাইস আপনার হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এর জন্য কোনও OTP-ও লাগবে না। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চলবে, অথচ আড়ালে সব চ্যাট, ছবি, কন্ট্যাক্ট হ্যাকাররা দেখতে পাবে এবং আপনার নাম করে টাকা চাইবে।

২. OTP চুরি ও নজরদারি: একবার ফোনে ঢুকলে এই ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এটি আপনার SMS পড়ে ফেলতে পারে, অর্থাৎ ব্যাঙ্কের OTP চুপিসারে হাতিয়ে নিতে পারে। এছাড়াও স্ক্রিন রেকর্ডিং, কল লগ, লোকেশন, এমনকি ফোনের ক্যামেরা দিয়েও নজরদারি করতে পারে। নতুন Sturnus এবং Mantax Otax নামের ম্যালওয়্যারগুলো ব্যাঙ্কিং অ্যাপের ওপর নকল লগইন পেজ বসিয়ে পাসওয়ার্ড চুরি করছে।

বাঁচবেন কীভাবে?

১. অচেনা নম্বর থেকে আসা কোনও ZIP ফাইল, APK ফাইল বা লিঙ্কে ক্লিক করবেন না, এমনকি সেটা চেনা নম্বর থেকে এলেও যাচাই করে নিন। ২. হোয়াটসঅ্যাপে Settings > Linked Devices-এ গিয়ে দেখুন অচেনা কোনও ডিভাইস লিঙ্ক হয়ে আছে কিনা। থাকলে সঙ্গে সঙ্গে Log Out করুন। ৩. ফোনে Play Protect অন রাখুন এবং শুধুমাত্র Google Play Store থেকেই অ্যাপ ডাউনলোড করুন। ৪. কোনও অ্যাপ Accessibility Permission চাইলে ভুলেও দেবেন না। ৫. সন্দেহ হলে ১৯৩০ নম্বরে বা http://cybercrime.gov.in-এ অভিযোগ জানান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Big Billion Days: ফাঁস হয়ে গেল ফ্লিপকার্টের সেল-এর তারিখ? ৯ অক্টোবর থেকে শুরু?
Helicopter Volcano Popcorn AI Video: হেলিকপ্টার থেকে জ্বলন্ত আগ্নেয়গিরিতে পপকর্ন! ভাইরাল AI ভিডিও নিজেই বানাবেন কীভাবে