MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Cyber Crime: সাইবার প্রতারণায় টাকা খুইয়েছেন? ঘরে বসেই ফেরতের সুযোগ, MRM পোর্টালে এভাবেই করুন আবেদন

Cyber Crime: সাইবার প্রতারণায় টাকা খুইয়েছেন? ঘরে বসেই ফেরতের সুযোগ, MRM পোর্টালে এভাবেই করুন আবেদন

MRM Portal: সাইবার প্রতারণায় টাকা খোয়া গেলে কীভাবে ফেরত পাবেন? MRM পোর্টালের মাধ্যমে রিফান্ডের আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় নথি ও ৫০ হাজার টাকার শর্ত জানুন।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 05 2026, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সাইবার প্রতারণায় টাকা খোয়া গেলে?
Image Credit : Getty to Asianet

সাইবার প্রতারণায় টাকা খোয়া গেলে?

OTP জালিয়াতি, ডিজিটাল গ্রেফতার বা ভুয়ো লিঙ্ক- সাইবার প্রতারণার ফাঁদে পড়ে মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তবে বর্তমানে টাকা হাতছাড়া হওয়ার পরেও সব আশা শেষ নয়। দ্রুত অভিযোগ জানালে ও প্রতারকের অ্যাকাউন্টে টাকা আটকে গেলে তা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নতুন MRM পোর্টাল কী?
Image Credit : ChatGPT

নতুন MRM পোর্টাল কী?

সাইবার প্রতারণার শিকারদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে I4C চালু করেছে Mobile Restoration Module বা MRM। এটি National Cybercrime Reporting Portal-এর অংশ। যোগ্য ক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই জালিয়াতিতে হারানো টাকা ফেরতের আবেদন করা যায়।

Related Articles

Related image1
Modi-Meloni: ১৪১৩ দিন ক্ষমতায়, রেকর্ড মেলোনির! ‘বন্ধু’ ইতালির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর
Related image2
মানুষের মস্তিষ্ক এত শক্তিশালী কেন? বিজ্ঞানীদের নজরে ‘বিশেষ’ এক জিন, খুলতে পারে রহস্যের দরজা
310
কারা MRM ব্যবহার করবেন?
Image Credit : AI image - Gemini

কারা MRM ব্যবহার করবেন?

সব সাইবার প্রতারণার ক্ষেত্রে MRM-এ রিফান্ডের আবেদন করা যাবে না। প্রতারণার পরে দ্রুত ১৯৩০ হেল্পলাইনে বা NCRPতে অভিযোগ কতরে হবে। পাশাপাশি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রতারকের ব্যাঙ্ক অঅযাকাউন্টে থেকে বাজেয়াপ্ত বা আটকে থাকতে হবে।

410
শর্ত কী?
Image Credit : Getty

শর্ত কী?

যদি বাজেয়াপ্ত বা আটকে রাখা টাকার পরিমাণ ৫০ হাজারের কম হয় তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে এফআইআর বা আদালতের আদেশের কপি প্রয়োজন হবে না। পুলিশের কাছে করা অভিযোগের ভিত্তিতে টাকা ফেরতের প্রক্রিয়া এগোতে পারে।

510
একাধিক অ্যাকাউন্টে টাকা আটকালে
Image Credit : X

একাধিক অ্যাকাউন্টে টাকা আটকালে

একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার প্রতারণার টাকা আটকে রয়েছে ও কোনও একটি অ্য়াকাউন্টেই ৫০ হাজার টাকার বেশি নেই। এই পরিস্থিতিতে নির্দিষ্ট শর্ত পুরণ হলে এফআইআর বা আদালতের নির্দেশ ছাড়াই MRM-এর মাধ্যমে রিফান্ডের আবেদন করা যেতে পারে।

610
১ অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি থাকলে?
Image Credit : X

১ অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি থাকলে?

এই ক্ষেত্রে নিয়ম কিছুটা হলেও কঠোর। যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আটকে থাকা টাকার পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে রিফান্ডের আবেদন করার আগে এফআইআর করা আর আদালতের আদেশে নেওয়া প্রয়োজন। তারপরই এগোবে টাকা ফেরতের প্রক্রিয়া।

710
আবেদনের আগে কী কী রাখতে হবে?
Image Credit : X

আবেদনের আগে কী কী রাখতে হবে?

MRM-এ আবেদন করার আগে কয়েকটি তথ্য হাতের কাছে রাখুন। প্রয়োজন হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, PAN কার্ডের ডিজিটাল কপি, ১৪ সংখ্যার Complaint ID এবং NCRP-তে নথিভুক্ত মোবাইল নম্বর। ভুল তথ্য দিলে আবেদনে সমস্যা হতে পারে।

810
MRM-এ লগইন করবেন কীভাবে?
Image Credit : X

MRM-এ লগইন করবেন কীভাবে?

MRM পোর্টালে গিয়ে ‘Citizen Login’ বেছে নিন। এরপর NCRP-তে রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা OTP দিয়ে লগইন করুন। তারপর ‘Raise Refund Request’ অপশনে গিয়ে ১৪ সংখ্যার Complaint ID লিখতে হবে।

910
ব্যাঙ্কের তথ্য দিয়ে আবেদন
Image Credit : Getty

ব্যাঙ্কের তথ্য দিয়ে আবেদন

Complaint ID দেওয়ার পরে স্ক্রিনে আটকে থাকা টাকার পরিমাণ দেখা যাবে। এরপরে PAN কার্ড আপলোড করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC CODE দিতে হবে। প্রয়োজনে আদালতের আদেশের ডিজিটাল কপিও আপলোড করতে হবে।

1010
আবেদন জমা দেওয়ার পরে কী হবে?
Image Credit : Gemini AI

আবেদন জমা দেওয়ার পরে কী হবে?

Declaration-এ সম্মতি দিয়ে আবেদন Submit করলেই MRM একটি Unique Request ID তৈরি করবে। এই আইডি সাধারণত ‘MR2026’ দিয়ে শুরু হবে। ভবিষ্যতে আপনার রিফান্ড আবেদনের স্ট্যাটাস জানতে এই Request ID-টি গুরুত্বপূর্ণ, তাই এটি নিরাপদে রেখে দিন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
অপরাধের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
দিল্লিতে হাই অ্যালার্ট: রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসসহ প্রায় ৭৫টি ট্রেন বাতিল, রইল পুরো তালিকা
Recommended image2
‘প্রধানমন্ত্রী আম্বানি!’ মুকেশ আম্বানিকে আবার খোঁচা ইলন মাস্কের, স্টারলিঙ্ক নিয়ে অবস্থানে অনড়
Recommended image3
CJP Protest: 'জ্ঞানেশ কুমারকে সরাতে জেলে যেতেও রাজি', নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি অভিজিৎ দিপকের
Recommended image4
CJP Protest: যন্তর মন্তর ২.০-এর ডাকে দিল্লিতে সিজেপি, আটক বহু বিক্ষোভকারী
Recommended image5
Govt Duty Hours: সপ্তাহে ৫দিন কাজ করবেন সরকারি কর্মীরা? সোম থেকে শুক্র বাড়ছে কাজের সময়! বড় সিদ্ধান্ত
Related Stories
Recommended image1
Modi-Meloni: ১৪১৩ দিন ক্ষমতায়, রেকর্ড মেলোনির! ‘বন্ধু’ ইতালির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর
Recommended image2
মানুষের মস্তিষ্ক এত শক্তিশালী কেন? বিজ্ঞানীদের নজরে ‘বিশেষ’ এক জিন, খুলতে পারে রহস্যের দরজা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved