Redmi Note 15R ৬.৯-ইঞ্চি FHD+ ডিসপ্লে (২৩৪০ × ১০৮০ পিক্সেল) সহ বাজারে আসছে। এটি ১৪৪Hz রিফ্রেশ রেট, DC ডিমিং এবং Wet Touch Technology 2.0 সাপোর্ট করে। তার ফলে, স্ক্রিনের ব্যবহার অনেক মসৃণ হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এই ডিসপ্লে ৮৫০ নিটস পিক ব্রাইটনেস প্রদান করে থাকে। যার ফলে, ভিতরে এবং বাইরে উভয় জায়গায় স্পষ্টভাবে দেখা যায়। এই ফোনটি Snapdragon 6s Gen 3 চিপসেট দ্বারা পরিচালিত। এছাড়াও LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজের সুবিধা রয়েছে। এটি তিনটি RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়।
• ৮GB RAM এবং ২৫৬GB স্টোরেজ
• ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজ
• ১২GB RAM এবং ৫১২GB স্টোরেজ
প্রয়োজনে মাইক্রো SD কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।