Galaxy S26 Ultra: আইফোনকে টেক্কা দিতে স্যামসাংয়ের নতুন মডেল, ভারতে চলে এল গ্যালাক্সি এস২৬ আলট্রা

Published : Feb 27, 2026, 01:50 PM IST
Galaxy S26 Ultra: আইফোনকে টেক্কা দিতে স্যামসাংয়ের নতুন মডেল, ভারতে চলে এল গ্যালাক্সি এস২৬ আলট্রা

সংক্ষিপ্ত

Galaxy S26 Ultra:  আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা (Galaxy S26 Ultra)। এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি গ্যালাক্সি S26 এবং গ্যালাক্সি S26+ মডেলের সঙ্গেই বাজারে লঞ্চ করানো হয়েছে। 

Galaxy S26 Ultra: স্যামসাংয়ের নয়া মডেল এবার ভারতের বাজারে। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা (Galaxy S26 Ultra)। এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি গ্যালাক্সি S26 এবং গ্যালাক্সি S26+ মডেলের সঙ্গেই বাজারে লঞ্চ করানো হয়েছে। প্রিমিয়াম ডিজাইন, আরও শক্তিশালী পারফরম্যান্স এবং অত্যাধুনিক AI ফিচার নিয়ে গ্যালাক্সি S26 আলট্রা স্মার্টফোনের দুনিয়ায় আলোড়ন ফেলতে রীতিমতো তৈরি। 

টেক্কা দেবে আইফোনকেও

এই নতুন ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে। এটির রেজোলিউশন ৩১২০ × ১৪৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ Hz। স্ক্রিনটি ১০-বিট কালার সাপোর্ট করে। একটি নতুন প্রাইভেসি ডিসপ্লে ফিচারও দেওয়া হয়েছে, যার ফলে ৩০ ডিগ্রির বেশি কোণ থেকে ফোনের স্ক্রিন দেখা প্রায় অসম্ভব। সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা আর্মার ২ প্রোটেকশন গ্লাস। 

সেইসঙ্গে, ফোনটিতে একটি ৫,০০০mAh ব্যাটারি রয়েছে, যা 60W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটির মাপ 163.6 × 78.1 × 7.9 এমএম এবং ওজন ২১৪ গ্রাম। এটি এখনও পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে পাতলা আলট্রা মডেল।

এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫। মডেলটিতে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮.৫ সফটওয়্যারে চলবে। ক্যামেরার কথা বললে, এর মূল আকর্ষণ হল ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এর সঙ্গে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। 

ফোনটির দাম কত?

যাতে একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো (৫x অপটিক্যাল জুম), একটি ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং একটি ১০ মেগাপিক্সেল টেলিফোটো (৩x জুম) লেন্স রয়েছে। ফোনটি দিয়ে 8K ভিডিও রেকর্ডিং করা যাবে এবং এতে HDR10+ সাপোর্টও আছে। 

সেলফির জন্য সামনে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। এছাড়াও ফোনে রয়েছে একাধিক গ্যালাক্সি এআই ফিচার। নাউ অ্যাসিস্ট, কল স্ক্রিন, ফটো অ্যাসিস্ট, ক্রিয়েটিভ স্টুডিও এবং প্রাইভেসি অ্যালার্টের মতো ফিচারগুলি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

ভারতে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১,৩৯,৯৯৯ টাকা। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯৯৯ টাকা এবং ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ মডেলের দাম ১,৮৯,৯৯৯ টাকা। ফোনটি কালো, নীল, পার্পল এবং সাদা রঙে পাওয়া যাবে। অ্যামাজন ইন্ডিয়া এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে ফোনটির বিক্রি শুরু হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Uber Air: উবার অ্যাপেই বুক করা যাবে এয়ার ট্যাক্সি, শহরে আকাশে উড়ে গন্তব্য যেতে খরচ কত
Caller Identification: অ্যাপ ছাড়াই জানা যাবে কলারের পরিচয়,এবার ৩১ মার্চের পরে ফোনে থাকা অজানা ব্যক্তির নাম ফুটে উঠবে স্ক্রিনে