শাওমি গ্লোবাল মার্কেটে তাদের নতুন প্রজন্মের ফিটনেস ব্যান্ড 'Xiaomi Smart Band 11' লঞ্চ করেছে। আগের মডেলের চেয়ে এটি আরও স্লিম। এই স্মার্ট ব্যান্ডে রয়েছে বেশি ব্রাইটনেসের অ্যামোলেড ডিসপ্লে এবং উন্নত হেলথ ট্র্যাকিং ফিচার। স্ট্র্যাপ ছাড়া এর ওজন মাত্র ১৫.৫৮ গ্রাম এবং পুরুত্ব ৯.৯৯ মিমি। শাওমি দাবি করেছে, একবার ফুল চার্জ দিলে এই স্মার্ট ব্যান্ড টানা ২১ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
25
দুর্দান্ত সব স্পেসিফিকেশন
এই ব্যান্ডে ১.৭২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ২১২ × ৫২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। নির্দিষ্ট পরিবেশে এর পিক ব্রাইটনেস ২০০০ নিটস পর্যন্ত পৌঁছায়। ২৩৩ এমএএইচ ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় ৯০ মিনিট সময় নেয়। এটিতে হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন (SpO2), অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ এবং কম্পাসের মতো সেন্সর রয়েছে। ১৫০টির বেশি স্পোর্টস মোড এবং ৫এটিএম ওয়াটার রেসিস্ট্যান্স থাকায় ব্যবহারকারীরা সাঁতার কাটার সময়ও এটি পরতে পারবেন। এটি অ্যান্ড্রয়েড ৮.০ এবং আইওএস ১৪.০ বা তার ওপরের ভার্সনে মি ফিটনেস অ্যাপের মাধ্যমে কাজ করে।
35
ডিজাইন এবং ভ্যারিয়েন্ট
চিনে মোট তিনটি ভ্যারিয়েন্টে এটি লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম রয়েছে (মিডনাইট ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার, মিস্টিক রোজ রঙে)। কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য রয়েছে এনএফসি মডেল। আর সিরামিক এডিশনে সাদা রঙের সিরামিক ফিনিশ দেওয়া হয়েছে, স্ট্র্যাপ ছাড়া যার ওজন ২১.৪৫ গ্রাম। হাই-ডেনসিটি গ্রাফাইট ব্যাটারি ব্যবহারের ফলে এটি আগের ব্যান্ড ১০-এর চেয়ে ৯% বেশি পাতলা। হাতে আরামদায়কভাবে পরার জন্য এর কুইক-রিলিজ কানেক্টরের গ্যাপও ১০% কমানো হয়েছে।
এতে নতুন 'ডুয়াল-এলইডি, ডুয়াল-ফটোডায়োড' সেন্সর রয়েছে। এর উন্নত অ্যালগরিদম হার্ট রেট মনিটর করে এবং অস্বাভাবিক কিছু দেখলে অ্যালার্ট দেয়। এটি ঘুমের রুটিন বিশ্লেষণ করে গাইডেন্স দেয়। এছাড়াও SpO2, স্ট্রেস অ্যালার্ট এবং মেয়েদের পিরিয়ড সাইকেল ট্র্যাক করার সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা ব্লুটুথের মাধ্যমে সাইক্লিং অ্যাপে লাইভ হার্ট রেট শেয়ার করতে পারবেন। জলের নিচেও হার্ট রেট মাপা সম্ভব। তবে এতে ইন-বিল্ট জিপিএস নেই, লোকেশন ট্র্যাক করতে স্মার্টফোনের জিপিএস ব্যবহার করতে হয়।
55
ব্যাটারি লাইফ ও দাম
২৩৩ এমএএইচ ব্যাটারি ২১ দিন পর্যন্ত চলতে পারে, তবে তা ব্যবহারের ওপর নির্ভর করে। কন্টিনিউয়াস ট্র্যাকিং অন রাখলে ১০ দিন এবং অলওয়েজ-অন ডিসপ্লে (AOD) অন থাকলে ৬ দিন পর্যন্ত ব্যাটারি টিকবে। ব্যবহারকারীরা ব্লুটুথ ৫.৪-এর মাধ্যমে কল বা মেসেজ অ্যালার্ট, আইফোন ক্যামেরা কন্ট্রোল এবং ই-বুকের পেজ উল্টানোর মতো কাজও করতে পারবেন। চিনের দাম অনুযায়ী ভারতে স্ট্যান্ডার্ড মডেলের দাম প্রায় ৩,৬০০ টাকা, এনএফসি মডেলের ৪,৩০০ টাকা এবং সিরামিক মডেলের ৫,০০০ টাকা হতে পারে। ভারতে এর প্রারম্ভিক দাম ৩,৯৯৯ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শাওমি ইন্ডিয়া এখনও ভারতে লঞ্চের তারিখ জানায়নি।