সপ্তাহান্তে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস, আবহাওয়া পরিবর্তনের ফলে বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহান্তে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস, আবহাওয়া পরিবর্তনের ফলে বৃষ্টির সম্ভাবনা

Published : Apr 29, 2022, 04:42 PM IST

শনিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা বঙ্গে। রবিবার থেকে রাজ্যে তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি। শনিবার থেকেই আকাশ থাকবে আংশিক মেঘলা। 
 

গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের মধ্যে। এই গরমে অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। শনিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা বঙ্গে। রবিবার থেকে রাজ্যে তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি। শনিবার থেকেই আকাশ থাকবে আংশিক মেঘলা। পশ্চিমের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরেও। এখন বৃষ্টির অপেক্ষায় দিন গুণছে মানুষ। কবে মিলবে স্বস্তির বৃষ্টি এখন তারই অপেক্ষা। প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি তখন হয়নি। এপ্রিলে বৃষ্টি হবে না তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর।

15:46West Bengal Draft Voter List 2026: CEO দফতর কি শুধু পোস্ট অফিস? বৈঠক শেষে বিস্ফোরক কুণাল ঘোষ!
05:24Suvendu on Mamata: 'পুরভোটে নিজের ওয়ার্ডে আগে জিতে দেখান', মমতাকে শুভেন্দুর খোলা চ্যালেঞ্জ!
12:13BJP Rally Kolkata: 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও', কলকাতায় বিজেপির মেগা মিছিল! একসঙ্গে নিতিন নবীন, শুভেন্দু ও শমীক!
15:04Diwali Firecracker Rules: কালীপুজোয় কখন বাজি ফাটাবেন? নিয়ম না মানলে কী হবে? কড়া নির্দেশ জারি করে কী জানাল নবান্ন?
18:49West Bengal Assembly: বিধানসভায় শপথ নিলেন হাসিরানি রথ ও শাখারভ সরকার, কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
07:06Suvendu Meet Sudip: সুদীপের বাড়িতে লক্ষ্মীপুজোর নাড়ু খেয়ে কী বললেন শুভেন্দু? বিস্ফোরক মন্তব্য দিলীপ-শমীকের!
11:56Chorbagan Immersion: বরণও হল না, উলুধ্বনিও নয়! ১৯ প্রাণের শোক বুকে নিয়ে নিরঞ্জন! চোরবাগানের পুজোয় এ কেমন বিদায়?
16:34Chorbagan Tragedy: চোখের জলে শোকস্তব্ধ পরিবার, পাশে মুখ্যমন্ত্রী! আর্থিক সাহায্য দিয়ে কী আশ্বাস দিলেন?
06:28Chorbagan Immersion: যেই মণ্ডপে প্রাণ গেল ১৯ জনের, আজ সেখানে ঢাকের বাদ্যি নেই, নেই সিঁদুর খেলা... এক ভারাক্রান্ত মনে বিসর্জনের পথে চোরবাগান!
03:09Chorebagan News: চোরবাগানে CM-র জিরো টলারেন্স নীতি মেনে থ্রিডি ম্যাপিং সিটের তদন্ত