
Diwali Firecracker Rules: কালীপুজোয় কখন বাজি ফাটাবেন? নিয়ম না মানলে কী হবে? কড়া নির্দেশ জারি করে কী জানাল নবান্ন?
Diwali Firecracker Rules: বাজি পোড়ানোর সময়সীমা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের পাশাপাশি এ বিষয়ে উপস্থিত ছিলেন দমকলের ডিজি অনুজ শর্মা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধীনাথ গুপ্ত এবং পুলিশ কমিশনার অজয় নন্দা।
Diwali Firecracker Rules: কালীপুজোয় কখন বাজি ফাটাবেন? সময়সীমা নিয়ে বড় ঘোষণা
দীপাবলি, কালীপুজো ও ছটপুজোয় বাজি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ! সাধারণ মানুষকে শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর আবেদন জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। বাজি পোড়ানোর সময়সীমা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের পাশাপাশি এ বিষয়ে উপস্থিত ছিলেন দমকলের ডিজি অনুজ শর্মা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধীনাথ গুপ্ত এবং পুলিশ কমিশনার অজয় নন্দা।
স্বরাষ্ট্র সচিব জানান, আদালতের নির্দেশ অনুযায়ী, দীপাবলির সময় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোর সময় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে নির্ধারিত সময়সীমা মেনে চলার পাশাপাশি শুধুমাত্র সবুজ বাজি ব্যবহারের আবেদন জানানো হয়েছে। দীপাবলি, কালীপুজো ও ছটপুজোকে কেন্দ্র করে বাজি নিয়ন্ত্রণে প্রশাসনের কী কী পদক্ষেপ? কী জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও পুলিশ-প্রশাসনের শীর্ষ আধিকারিকরা? দেখুন ভিডিও।