
BJP Mahila Morcha Protest Delhi | জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রাক্তন অধ্যাপক তথা ইনার মণিপুরের কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমোল আকোইজামের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সাংসদের কঠোর শাস্তি এবং কংগ্রেস দল থেকে তাঁকে বরখাস্ত করার দাবিতে দিল্লিতে আকবর রোডে অবস্থিত কংগ্রেস সদর দফতর অভিমুখে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করে বিজেপি মহিলা মোর্চা।