
যুবসাথী প্রকল্পে বড় ঘোষণা! কারা পাবেন ২০০০, কারা ১৫০০ টাকা?
যুবসাথী প্রকল্পে (Yuva Shakti Bharosa Card) বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! স্নাতকদের মাসে ২০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটদের ১৫০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে মিলবে ৩০০০ টাকা? জানুন Yuva Sathi Scheme Latest Update, West Bengal Government Scheme এবং Youth Allowance-এর সম্পূর্ণ বিস্তারিত। পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রকল্প যুবসাথীর টাকা ও নিয়মে বড় পরিবর্তনের কথা জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আপাতত স্নাতক এবং সরকারি ভোকেশনাল, ITI ও ডিপ্লোমা প্রশিক্ষণরতরা মাসে ২০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা মাসে ১৫০০ টাকা করে পাবেন। আগামী ১৫ মাস এই হারে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এরপর ২০২৮-২৯ আর্থিক বছর থেকে স্নাতকদের জন্য ৩০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটদের জন্য ২০০০ টাকা দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।