
West Bengal Police Recruitment 2026 | পুলিশে চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১১ হাজার পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই মঞ্চ থেকে আগামী দিনে আরও নিয়োগের ইঙ্গিতও দেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহে আরও ৯০০০ পুলিশকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি কলকাতা পুলিশের জন্য ৩০০ জন সাব-ইনস্পেক্টর (SI) নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।