সন্দেশখালিতে নাটকীয় কায়দায় গরু পাচার রুখল পুলিশ, ধৃত ২। Sandeshkhali News

সন্দেশখালিতে নাটকীয় কায়দায় গরু পাচার রুখল পুলিশ, ধৃত ২। Sandeshkhali News

Published : Nov 02, 2026, 10:12 PM IST

Sandeshkhali: সন্দেশখালিতে পুলিশের অভিযানে উদ্ধার পাঁচটি মাঝারি আকারের গরু ও একটি বাছুর! গবাদি পশু পরিবহনে ব্যবহৃত একটি নৌকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ কর্ণখালি এলাকায় অভিযান চালায়। সেই সময় একটি নৌকায় করে গবাদি পশু পরিবহন করতে দেখা যায় কয়েকজনকে। পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা গবাদি পশু পরিবহনের স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপরই পাঁচটি গরু, একটি বাছুর এবং পরিবহনে ব্যবহৃত নৌকাটি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছেন হাসনাবাদের ভবানীপুর গ্রামের বাসিন্দা ৫১ বছর বয়সি আব্বাস মোল্লা এবং সন্দেশখালির বাসিন্দা ৪৫ বছর বয়সি আব্দুল ছাত্তার গাজী। কোথা থেকে আনা হচ্ছিল গবাদি পশুগুলি? কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

06:41Ganatantra Bachao Rally: আরশোলা তাড়াও মমতা-সিপিএম হঠাও... স্লোগান বিজেপির। শহরের বুকে গেরুয়া গর্জন
12:14বিজেপির মিছিলে একসঙ্গে নিতিন নবীন, শুভেন্দু ও শমীক! | BJP Kolkata Rally
04:40Elbrus Avalanche: বরফের বিশাল স্রোত আছড়ে পড়ল রিসর্টে, চাপা পড়ল গাড়ি, রাস্তা
12:13BJP Rally Kolkata: 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও', কলকাতায় বিজেপির মেগা মিছিল! একসঙ্গে নিতিন নবীন, শুভেন্দু ও শমীক!
06:59'এখন দিল্লিতে বেবি-ফুড খাচ্ছেন মমতা'! | Samik Bhattacharya | BJP
06:58BJP Kolkata Rally: 'দিল্লিতে মমতা এখন বেবি-ফুড খাচ্ছেন!', বিস্ফোরক বঙ্গ বিজেপি নেতৃত্ব
12:54ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু! পুরীর জগন্নাথ মন্দিরে কী অবস্থা? | Cyclone Murasu Update
12:54Cyclone Murasu Update: ধেয়ে আসছে সাইক্লোন মুরাসু, জগন্নাথ ধামে বৃষ্টি! ওড়িশায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা?
04:39CM Suvendu: 'জেল থেকে বের করে ওদের জমিও দেব, বাড়িও দেব', কাদের জন্য এই বড় ঘোষণা শুভেন্দুর?