Cyclone Murasu Update: ধেয়ে আসছে সাইক্লোন মুরাসু, জগন্নাথ ধামে বৃষ্টি! ওড়িশায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা?

Cyclone Murasu Update: এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই অনুভূত হচ্ছে ওড়িশার পুরীতে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুরু হয়েছে বৃষ্টিও।

Share this Video

Cyclone Murasu Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু! পুরীর সমুদ্রে উত্তাল ঢেউ, জগন্নাথ মন্দিরে ছাতা মাথায় ভক্তরা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু। ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ নভেম্বর মধ্যরাত থেকে ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঝড়ের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে ওড়িশার পুরীতে।

হাওয়া অফিস সূত্রে খবর, গত ছ'ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ ১৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থান করছিল সেটি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ৩ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে ৪ নভেম্বর ভোর ৪টের মধ্যে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। ওঙ্গোলের কাছাকাছি উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই অনুভূত হচ্ছে ওড়িশার পুরীতে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুরু হয়েছে বৃষ্টিও। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের অনেককেই ছাতা মাথায় দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও আবহাওয়া দফতর।

Related Video