CM Suvendu: 'জেল থেকে বের করে ওদের জমিও দেব, বাড়িও দেব', কাদের জন্য এই বড় ঘোষণা শুভেন্দুর?

CM Suvendu: ঠাকুরনগরে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলাদেশি সন্দেহে জেলে বন্দি হিন্দু শরণার্থী ও মতুয়াদের মুক্তি দেওয়ার পাশাপাশি জমি ও বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। কারা পাবেন এই সুবিধা? জানুন এই প্রতিবেদনে।

Share this Video

CM Suvendu: ঠাকুরনগরে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, জেল থেকে মুক্তি দিয়ে জমি-বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরনগরে গিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মতুয়া ও হিন্দু শরণার্থীদের উদ্দেশে তিনি জানান, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলাদেশি সন্দেহে কোনও শরণার্থী বিনা বিচারে জেলে বন্দি থাকলে তাঁদের মুক্তির ব্যবস্থা করবে তাঁর সরকার। শুধু তাই নয়, তাঁদের জমি ও বাড়ি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি CAA ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেন তিনি। শুভেন্দুর এই ঘোষণার পর মতুয়া ও শরণার্থী পরিবারগুলির জন্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর।

Related Video