'শাখা, সিঁদুরের সাজে দারুণ মানিয়েছে নুসরতকে', প্রশংসায় বাবুল, দেখুন ভিডিও

'শাখা, সিঁদুরের সাজে দারুণ মানিয়েছে নুসরতকে', প্রশংসায় বাবুল, দেখুন ভিডিও

Published : Jun 30, 2019, 05:01 PM IST
  • নুসরতের পাশে দাঁড়ালেন বাবুল সুপ্রিয়
  • শাখা, সিঁদুর পরায় ফতোয়া জারি হয় নুসরতের বিরুদ্ধে
  • ফতোয়া জারি করে কট্টরপন্থীরা
  • নিজের অবস্থানেই অনড় রয়েছেন অভিনেত্রী- সাংসদ

শাখা, সিঁদুর পরে শপথ। এই সাজে তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী নুসরত সংসদে শপথ নেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেন কয়েকজন মুসলিম ধর্মগুরু এবং কট্টরপন্থীরা। অভিযোগ তোলা হয়, শাখা, সিঁদুর পরে ইসলাম ধর্মের রীতি ভেঙেছেন বসিরহাটের সাংসদ। এই ইস্যুতেই এবার বিজেপি-র আরও এক সাংসদ এবং মন্ত্রীকে পাশে পেলেন নুসরত জাহান। নুসরতের পাশে দাঁড়িয়ে আসানসোলের সাংসদ এবং কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন, যা করেছেন ঠিক করেছেন নুসরত। বিয়ের জন্যও তৃণমূল সাংসদকে শুভেচ্ছা জানিয়েছেন বাবুল। 

এ দিন কলকাতা বিমানবন্দরে আসানসোলের সাংসদ বলেন, 'স্বাধীন দেশে নিজের মতো করে জীবনযাপন করার অধিকার সবার আছে। সংসদে ওকে হাতে শাখা, মাথায় সিঁদুর পরা অবস্থায় ওকে আমি দেখেছি। এটা একেবারেই ওর নিজের সিদ্ধান্ত, এই সাজে ওকে দারুণ দেখাচ্ছেও। ফতোয়ার বিরুদ্ধে ও যে জবাব দিয়েছে, সেটাও আমার খুব সাহসী মনে হয়েছে। সব ফতোয়াকেই যেভাবে ও ফুৎকারে উড়িয়ে দিয়েছে, সেটাও আমার দারুণ লেগেছে।' শনিবারই নুসরতের পাশে দাঁড়িয়েছিলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ