বাংলাদেশের জাহাজ কীভাবে উদ্ধার করল কাকদ্বীপের মৎস্যজীবীকে, দেখুন সেই রোমহর্ষক ভিডিও

বাংলাদেশের জাহাজ কীভাবে উদ্ধার করল কাকদ্বীপের মৎস্যজীবীকে, দেখুন সেই রোমহর্ষক ভিডিও

Published : Jul 12, 2019, 12:12 PM ISTUpdated : Jul 12, 2019, 01:16 PM IST
  • পাঁচ দিন পর উদ্ধার ভারতীয় মৎস্যজীবী
  • উদ্ধার করল বাংলাদেশি জাহাজ
  • শনিবার ট্রলার ডুবে নিখোঁজ হন রবীন্দ্রনাথ দাস
     

প্রায় পাঁচদিন জলে ভেসে থাকার পরে অবশেষে কাকদ্বীপের মৎস্যজীবীকে চট্টগ্রামের কাছে উদ্ধার করল একটি বাংলাদেশি জাহাজ। রবীন্দ্রনাথ দাস নামে ওই মৎস্যজীবী দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপের বাসিন্দা। গত শনিবার বঙ্গোপ সাগরে ডুবে যায় এফবি নয়ন নামে একটি ট্রলার। সেটিতেই ছিলেন রবীন্দ্রনাথবাবু। তাঁর পরিবারও ধরে নিয়েছিল, সলিল সমাধি হয়েছে তাঁর। 

যদিও, বুধবার সকালে চট্টগ্রামের কাছে ওই মৎস্যজীবীকে সমুদ্রে ভাসতে দেখেন একটি বাংলাদেশি জাহাজের নাবিক এবং কর্মীরা। প্রায় দু' ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করতে পেরে উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশি নাবিকরা। প্রায় অচৈতন্য অবস্থায় মৎস্যজীবীকে উদ্ধারের পরে প্রাথমিক শুশ্রুষা করা হয় জাহাজে। এর পরে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয়েছে মৎস্যজীবীর বাড়িতে।  মৎস্যজীবীকে উদ্ধারের সেই রোমহর্ষক ভিডিও-ই এবার সামনে এসেছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ