পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট

Published : Oct 15, 2026, 07:27 PM IST
durga puja rent boyfriend social media post sparks speculation

সংক্ষিপ্ত

Durga Puja 2026: পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট ঘিরে চর্চা তুঙ্গে। চুমু খাওয়া থেকে শাড়ির আঁচল সামলানো, বিভিন্ন কাজের জন্য বেঁধে দেওয়া হয়েছে আলাদা রেট।

দুর্গা পুজো মানেই পাঁচ দিনের রঙিন দিন আর রাত্রি। ইতিমধ্য়েই আরও সন্দরী হয়েছে তিলোত্তমা। আলো ঝলঝমে ফ্ল্যাট বাড়ি থেকে শুরু করে রাজপথ। এই অবস্থায় আর একা থাকতে মন চায় না অনেকেই। কিন্তু এবার পুজো তারও ব্যবস্থা রয়েছে। মোট এবার পুজোয় কোনও তরুণীর যদি সঙ্গী না থাকে তাহলে তাকে আর নিঃসঙ্গ হয়ে ঘুরতে হবে না। চাইলে পেতেই পারে এক 'ভাড়াটে প্রেমিক'। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তেমনই একটি পোস্ট। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে ভাইরাল ছবিঃ

শুধু 'ভাড়াটে প্রেমিক' নয়, পুরোপুরি প্রেম প্রেম ফিলিং-এর সব ব্যবস্থাই রয়েছে সেই পোস্টে। বাইকে ঘোরার সুবিধের পাশাপাশি প্রেমিকের সঙ্গে গাড়ি করেও ঘুরতে পারেন আপনি। পাশাপাশি চুম্বন থেকে রিলস- তৈরি সব কিছতেই পাশে পাবেন সেই ব্যক্তিকে। তবে প্রতিটি কাজের জন্য আপনাকে গুণতে হবে গ্যাঁটের কড়ি। ভাড়াতে প্রেমিক বলেই কথা!

সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী ভাড়াটে প্রেমিকের হাইট-ওয়েট সবকিছুই দেওয়া থাকবে। পাশাপাশি বাইকে চেপে ঘুরতে চাইলে আপনাকে দিতে হবে প্রত্যেক দিনের জন্য ৩৯৯৯ টাকা। গাড়ির খরচ একটু বেশি ৫৯৯৯ টাকা। হাতে হাত রাখার জন্য মাত্র ২৯৯৯ টাকা। কপালে চুমুর জন্য ৩৯৯ আর ঠোঁটে চুমুর জন্য ৫৯৯। জড়িয়ে ধরার জন্য আপনাকে দিতে হবে ৪৯৯ টাকা। তবে রিলস তৈরির খরচ আবার কিছুটা হলেও বেশি- ৯৯৯। আপনার শাড়ির আঁচল আর ব্যাগ সামলানোর জন্য তাঁকে দিতে হবে ৭৯৯ টাকা।

https://www.facebook.com/share/r/1EyJFMJteM/

তবে পুজোর ক'দিন প্রেম প্রেম ফিল পাওয়া যাবে বটে। কিন্ত মন কি পাওয়া যাবে? এই বিজ্ঞাপণ মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা'র সেই বিখ্যাত উক্তি মনে করিয়ে দেয়, 'শরীর! শরীর! তোমার মন নেই, কুসুম?' যদিও এই লেখা অনেক পুরনো। তাই উক্তিতে কিছু পরিবর্তন অবশ্যই আসবে। শরীরের জায়গায় পয়সা বা টাকা আসাটাই বাঞ্ছনীয়। বর্তমানে দৌঁড় ঝাঁপের জীবনে পুজোর কটা দিন নির্ঝঞ্ঝাট হয়ে ঘোরা কিন্তু অন্যরকম ফিল দিতেই পারে আপনাকে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Unusual Marriage News: ৭৫-এর রামসুগারের বিয়ে ৩০ বছরের রানীকে, ৪৫ বছরের বয়সের ফারাকে গভীর প্রেম
Australia Navy Scandal : অস্ট্রেলিয়ায় যুদ্ধজাহাজের মহিলা বাথরুমে গোপন ক্যামেরা! ভিডিও ফাঁস, তোলপাড় দেশ