মোদীর সভায় থাকবেন কি মিঠুন, 'মহাগুরু'র বেলগাছিয়ার বাড়িতে গিয়ে বার্তা কৈলাসের

Published : Mar 07, 2021, 10:11 AM ISTUpdated : Mar 07, 2021, 10:12 AM IST
মোদীর সভায় থাকবেন কি মিঠুন, 'মহাগুরু'র বেলগাছিয়ার বাড়িতে গিয়ে বার্তা কৈলাসের

সংক্ষিপ্ত

মোদীর সভায় মিঠুনের আসা নিয়ে জল্পনা তুঙ্গে মিঠুনের বেলগাছিয়ার বাড়িতে  যান কৈলাস আর সেই জল্পনা আরও উসকে দিলেন তিনি মধ্যরাত অবধি তাঁদের মধ্যে কথাবার্তা চলে

মোদীর ব্রিগেডের সমাবেশে আসতে মিঠুন। এই জল্পনাতেই শিরোণামে ডিস্কোড্যান্সার।  মোদীর ব্রিগেড সমাবেশে এসে বিজেপির পতাকা তুলে নেবেন কিনা বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী, এ প্রশ্ন সবার মুখেমুখে। আর সেই জল্পনা আরও উসকে দিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুন, আজ ব্রিগেডে মোদী, প্রধানমন্ত্রী কোথায় কখন-জানুন সফরসূচি  

 

 

 


শনিবার রাতে মিঠুন চক্রবর্তীর বেলগাছিয়ার বাড়িতে উপস্থিত হন কৈলাস বিজয়বর্গীয়। মধ্যরাত অবধি তাঁদের মধ্যে কথাবার্তা চলে।  সবার মনে একটাই প্রশ্ন আসবেন তো মোদীর ব্রিগেড সমাবেশে এসে দলীয় পতাকা তুলে নেবেন কি বলিউড সুপারস্টার-'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। তবে এই প্রশ্নের উত্তর না দিয়েই জল্পনাকে উসকে কৈলাস বিজয়বর্গীয় টুইটে লেখেন, আজ বেলগাছিয়ায় শ্রী মিঠুন চক্রবর্তীর সঙ্গে  গভীর রাত অবধি কথা হয়েছে। দেশের প্রতি তাঁর ভালোবাসা এবং দরিদ্র মানুষের প্রতি তাঁর অবদানের কাহিনী শুনে আমার হৃদয় পরিপূর্ণ।' যদিও এতকিছু বলার পরেও মোদীর সভায় মিঠুনের উপস্থিতি নিয়ে নিশ্চিত ইঙ্গিত মেলেনি।উল্লেখ্য, তবে শুধু মিঠুনই নন, মোদীর সভায় আসতে পারেন অক্ষয়কুমারও।

আরও পড়ুন, Election Live Update- আজ ময়দানে মুখোমুখি ২, ব্রিগেডে মোদী, ওদিকে শিলিগুড়িতে মহামিছিলে মমতা  

 

 
অপরদিকে, রবিবার মোদীর ব্রিগেড-সমাবেশ ঘিরে উৎসাহ তুঙ্গে কলকাতায়। দলে দলে বিজেপি কর্মী সমর্থক ইতিমধ্য়েই কলকাতায় রওনা দিয়েছে। কেউবা আগে ভাগে এসেই শহরে উঠেছেন। এদিন দুপুরে বিমানে কলকাতায় পৌছে কপ্টারে ব্রিগেড যাবেন মোদী। বিজেপি সূত্রে খবর, শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হাওড়া এই তিন জায়গা থেকে বড় মিছিল পৌছবে মোদীর ব্রিগেড সমাবেশে। 

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে