ভোটের দিনই বহিরাগত ঝামেলায় মমতা, বিহারের কোর্টে মামলা হল তাঁর বিরুদ্ধে

Published : Apr 01, 2021, 09:53 PM IST
ভোটের দিনই বহিরাগত ঝামেলায় মমতা, বিহারের কোর্টে মামলা হল তাঁর বিরুদ্ধে

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার ছিল নন্দীগ্রামের ভোট আর এই দিনেই বহিরাগত ঝামেলায় ফাঁসলেন মমতা বিহারের আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের বিহারীদের অপমান করার অভিযোগ উঠেছে  

বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন, যখন নন্দীগ্রামে ভোট নিয়ে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময়ই বহিরাগত ঝামেলা এল তাঁর জীবনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিহারের এক আদালতে অভিযোগ দায়ের করা হল। সম্প্রতি, বিধানসভা নির্বাচনের প্রচারের সময়  বিহারের বাসিন্দাদের নিয়ে তিনি অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এই অভিযোগটি করেছেন, এক স্থানীয় আইনজীবী। তাঁর নাম সুধীর কুমার ওঝা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিহারীদের অপমান করার অভিযোগ জানিয়ে তাঁকর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছেন। সঙ্গে তিনি একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন, যেখানে তৃণমূল সুপ্রিমোকে 'বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা' নিয়ে আসছে বিজেপি, এমন কথা বলতে শোনা গিয়েছে।

সুধীর কুমার ওঝা অবশ্য প্রায়শই রাজনীতিবিদ, চলচ্চিত্র তারকা এমনকী বিদেশি রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধেও বিভিন্ন মামলার আবেদন করার জন্য সুপরিচিত। তবে বেশিরভাগই ক্ষেত্রেই তাঁর আবেদন মামলা দায়ের হওয়ার আগেই খারিজ হয়ে যায়। মাত্র কয়েকটি ক্ষেত্রে তাঁর আবেদন অনুসারে মামলা হয়েছে। তবে, কেউ সাজা পেয়েছেন বা মামলা বিশেষ দূর এগিয়েছে, এমনটা কখনই হয়নি।

মমতা বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে তিনি ভারতীয় দণ্ডবিধির ১৪৭ এবং ১৪৮ নম্বর ধারা অর্থাৎ দাঙ্গা করা, ২৯৫ এবং ২৯৫ (এ) ধারা বা ইচ্ছাকৃত অপমান এবং ৫১১ ধারা বা অপরাধ করার চেষ্টার অধীনে মামলা দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে পুলিশকে একটি এফআইআর দায়ের করার জন্য আদালত নির্দেশ দিক, এমনটাই চেয়েছেন তিনি।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: IND vs WI T20 WC 2026 - ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াই! কেমন হতে পারে ভারতের একাদশ?
SIR Final List 2026: হুগলি জেলায় চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ পড়ল?