নিজের দল বিজেপিকে নিয়ে অশোক দিন্দার বেফাঁস ট্যুইট, নেট দুনিয়ায় হাসির রোল

Published : Apr 07, 2021, 10:08 AM ISTUpdated : Apr 07, 2021, 11:33 AM IST
নিজের দল বিজেপিকে নিয়ে অশোক দিন্দার বেফাঁস ট্যুইট, নেট দুনিয়ায় হাসির রোল

সংক্ষিপ্ত

ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক দিন্দা নিজের দলকে নিয়ে করে বসলেন ভুল ট্যুইট বেফাঁস ট্যুইটে সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড় হাসির খোরাক হয়ে উঠেছেন অশোক দিন্দা  

তৃণমূলের শাসসেনর অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় আসার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সকলেই গলাতেই আত্মবিশ্বাসের সুর ভরপুর। 'এবার দুশো পার' এই স্লোগানেই বাংলায় প্রচার করছে  পদ্ম শিবির। সঙ্গে শান্তি ফেরানোর বার্তা ও সোনার বাংসা গড়ার আশ্বাস। ২মে রাজ্যে আসল পরিবর্তন আসছে বলেও জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

এই সব কিছুর মধ্যেই এমন এক মন্তব্য করে বসলেন ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থা তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা যার কারণে সোশ্যাল মিডিয়ায়য় হাসির খোরাকে পরিণত হয়েছেন। বাংলায় তৃতীয় দফা নির্বাচনের দিনই জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁকে স্বাগত জানাতে গিয়েই একটি টুইট করেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার দিন্দা। লেখেন,'আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।' 

এই ট্যুইট করার পর থেকেই নেট দুনিয়ায় তুমুল হাসাহাসি শুরু হয়েছে বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে নিয়ে। ভুল করে শান্তির পরিবর্তে 'অশান্তি' লিখে ফেলেছেন অশোক দিন্দা। সেটা সকলেই বুঝতে পারছেন। কিন্তু আশ্চর্যের বিষয় প্রায় একদিন পর ট্যুইটটি ডিলিট করেনন দিন্দা। এদিকে অনেকেই তাকে নিয়ে নানা মন্ত্য করছেন সোশ্যাল মিডিয়ায়। অনেক নেটিজেনরাই বলছেন বলছেন ভুল করে সত্যি কথাটা বলে দিয়েছেন অশোক দিন্দা। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Weather Update: কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কদিন বৃষ্টি চলবে শহরে?
Ulta Rath Yatra: গুপ্তিপাড়ার ২৮৬ বছরের উল্টোরথে শুভেন্দু, এই প্রথম মুখ্যমন্ত্রীর উপস্থিতি