আজই চূড়ান্ত হবে BJP-র বাকি আসনের প্রার্থী, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক

Published : Mar 13, 2021, 11:49 AM ISTUpdated : Mar 13, 2021, 11:57 AM IST
আজই চূড়ান্ত হবে BJP-র বাকি আসনের প্রার্থী, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক

সংক্ষিপ্ত

বাকি ৬ দফার প্রার্থী তালিকা শনি বা রবিবার প্রকাশ   দিল্লি রওনা দিয়েছেন বিজেপির কোর কমিটির নেতারা  শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক   প্রার্থীদের নাম চূড়ান্ত করবেন মোদী শাহ- নাড্ডারা   

বাকি ৬ দফার প্রার্থী তালিকা শনিবার বা রবিবার প্রকাশ করবে বিজেপি। ৬ দফার সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা নিয়ে নিয়ে শুক্রবার রাতেই দিল্লি রওনা হয়ে গিয়েছেন রাজ্য বিজেপির কোর কমিটির নেতারা। শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। 

 আরও পড়ুন, কয়লাকাণ্ডে প্রথম গোয়েন্দার জালে অভিযুক্ত, লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে অন্ডাল থেকে গ্রেফতার করল CID  


বাংলার বিধানসভা ভোটে বাকি ছয় দফার ২৩৪ আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করবেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডারা। এছাড়া বৈঠকে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, মুকুল রায়, অমিত মালব্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্য়োপাধ্য়ায়, বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা প্রমুখ। বৈঠকের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেটা শনি-রবিবার কিংবা রবিবার হতে পারে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন, 'আমি অনেক টাকার চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি' আইকোরকাণ্ডে CBI নোটিশ পেতেই প্রতিক্রিয়া পার্থর 

 

উল্লেখ্য, গত সপ্তাহে রাজ্যের ২৯১ টি আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা করে দিয়েছে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণা হতেই পুরোদমে প্রচারেও নেমে পড়েছে শাসকদল। কিন্তু সব দফার প্রার্থী তালিকা এখনও প্রকাশ না হওয়ার প্রচারের দৌড়ে পিছিয়ে পড়েছে। সে কারণেই এবার এক সঙ্গে বাকি ৬ বাকি ছয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। 

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'১৫ বছর তৃণমূলকে ভোট দিলাম ঘর পেলাম না!' Banglar Bari প্রকল্পে দুর্নীতির অভিযোগ
প্রতিশ্রুতির বাজেটে আয়ের দিশা কই? রাজ্যের মাথায় ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা