লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হল ১ লক্ষ ২৫ হাজার নাম, তালিকায় আছেন আপনি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস?

Published : Feb 11, 2026, 09:07 AM IST

প্রায় ১.২৫ লক্ষ নতুন উপভোক্তা যুক্ত করেছে লক্ষ্মীর ভাণ্ডারে। ফেব্রুয়ারি থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। আবেদনকারীরা আধার বা মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে তাদের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করে দেখতে পারেন যে তারা টাকা পাবেন কিনা।

PREV
110

সদ্য রাজ্যবাসীকে সুখবর দিয়েছে মমতা সরকার। বিধানসভা নির্বাচনের আগে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এক ধাক্কায় ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়িয়ে দিল সরকার। সেই মতো চলতি ফেব্রুয়ারি থেকে বর্ধিত ভাতা পাবেন রাজ্যের মহিলারা।

210

এই রাজ্য মমতা সরকার আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে আরও কত কী। এর দ্বারা রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ এমনকী গৃহবধূরা পেয়ে থাকেন আর্থিক সাহায্য। মাসে মাসে ১০০০ থেকে ২ হাজার টাকা করে ঢোকে অ্যাকাউন্টে।

310

এই সকল ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর মহিলাদের জন্য মমতা সরকার চালু করেছি এই ভাতা। প্রথমে সকলে পেতেন ৫০০ টাকা করে। পরে তা বৃদ্ধি পেয়ে হয় ১০০০ টাকা। এখন তা হয়েছে ১৫০০ টাকা।

410

এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যাও বাড়ল। দীর্ঘ যাচাই বাছাই-র পর বাড়ানো হয়েছে সংখ্যা। প্রায় ১ লক্ষ ২৫ হাজার মহিলার নাম নতুন করে যুক্ত হয়েছে।

510

পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, গতকয়েক মাস ধরেই বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়েছিল। দুয়ারে সরকার শিবির ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা পড়ে।

610

সেগুলো থেকে বাছাই করে প্রায় ১.২৫ লক্ষ আবেদন মঞ্জুর করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাপা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা।

710

এখন প্রশ্ন হল আমি এই তালিকায় আছে কি না, তা জানবেন কী করে? যারা আবেদন করেছেন তারা আধার নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এবং মোবাইল নম্বরের সাহায্যে এই তথ্য জানতে পারবেন।

810

সবার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে যান। https://socialsecurity.wb.gov.in/ এ ক্লিক করুন। সেখান ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নম্বর, আধার নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দিন।

910

এবার ক্যাপটা কোডটি পূরণ করুন। তারপর সার্চ বটনে ক্লিক করতে হবে। যাদের স্ট্যাটাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফায়েড বা অ্যাপ্রুভড দেখাবে তারা টাকা পাবেন। আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন এরর বা রিজেকটেড দেখাচ্ছে তারা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সংশোধন করে নিন।

1010

এদিকে প্রতি মাসে টাকা পেতে হলে অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তা অবশ্যই আধার লিঙ্ক করা হতে হবেন। কারও সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট হলে আর টাকা ঢুকবে না। আপাতত বিধানসভা বির্বাচনের আগে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনের লক্ষ্মীর বাড়ানোর ঘোষণা হয়েছে। যা চলতি ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories