আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিনে কলকাতা-সহ রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
সুখের দিন শেষের পথে। এবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পরদ চড়তে চলেছে। এমনকী, চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ডিগ্রি ছুঁতে পারে। এমনই খবর সর্বত্র। সদ্য আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
27
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে। পরবর্তী চারদিনে অবশ্য পশ্চিমবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
37
আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা থাকবে শুষ্ক। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার শুষ্ক থাকবে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিম ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।
57
আজ সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে, কোনও জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
67
হাওয়া অফিস সূত্রে খরর, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি। আজ সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদল হবে আবহাওয়া।
77
হাওয়া অফিস সূত্রে আগেই বলা হয়েছিল, বুধবারের পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তববঙ্গে বাড়বে গরম। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে বুধবারের পর বদল হবে আবহাওয়া।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.