লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে

Published : Feb 10, 2026, 04:13 PM IST

Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হল আরও ১ লাভ ২৫ হাজার নাম। শুধুমাত্র একটি জেলার উপভোক্তার সংখ্যা। গোটা রাজ্যে আরও কতজন নতুন উপভোক্তা হবে- তার সংখ্যা জানুন। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১ সালে চালু হয়েছিল এই প্রকল্প। এবার এই প্রকল্প ৫ বছরে পড়তে চলল। এবার প্রকল্পে ভাতার অঙ্ক আরও বাড়িয়েছে রাজ্যের তৃণমূল সরকার।

210
নতুন ভুক্তভোগী

এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা আরও বাড়ল। দীর্ঘ যাচাই বাছায়ের পরে উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

310
উপভোক্তার সংখ্যা

এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা বাড়ল। ১ লক্ষ ২৫ লক্ষ উপভোক্তা নতুন করে যুক্ত হল। প্রশাসন সূত্রের খবর ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন।

410
নতুন উপভোক্তারা কোথাকার?

কলকাতা পুরসভার নতুন উপভোক্তারা। পুরসভার পক্ষ থেকে জানান হয়েছে, ১ লক্ষ ২৫ হাজার মহিলা জনপ্রিয় এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন। পুরসভার পক্ষ থেকে ব্যাঙ্কে মাসে মাসে টাকা ঢুকে যাবে বলেও জানান হয়েছে।

510
প্রচুর আবেদন জমা

পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই বিপুল সংখ্যাক আবেদনপত্র জমা পড়েছিল। দুয়ারে সরকার শিবির ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছিল।

610
ঝাড়াই বাছাই

সেগুলি থেকেই ঝাড়াই বাছাই করেই নতুন নামগুলি নথিভুক্ত করা হয়েছে। পুরসভা জানিয়েছে সম্প্রতি ১.২৫ লক্ষ আবেদন মঞ্জুর করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই নতুন সুবিধেভোগীজের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।

710
রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগীর সংখ্যা

বর্তমানে রাজ্যজুড়ে ২ কোটি ৪২ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পেয়ে থাকেন। বাজেট ভাষণেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন নতুন আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলার নাম প্রকল্পে নথিভুক্ত করা হচ্ছে।

810
লক্ষ্মীর ভাণ্ডারে টাকার অঙ্ক

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার অঙ্ক ৫০০ টাকা করে বাড়ান হয়েছে। সংরক্ষিত শ্রেণির মহিলারা এই প্রকল্পের জন্য পাবেন মাসে ১৭০০ টাকা

সাধারণ শ্রেণির মহিলারা এই প্রকল্পের জন্য পাবেন মাসে ১৫০০ টাকা।

910
লক্ষ্মীর ভাণ্ডার থেকেই বার্ধক্য ভাতা

অন্যদিকে জেলাগুলিতে লক্ষ্মীর ভান্ডার অনুমোদনের দায়িত্ব থাকে জেলা ম্যাজিস্ট্রেটদের হাতে। পুর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই তালিকা একটি চলমান প্রক্রিয়া। ২৫ বছর পূর্ণ হলেই নতুন আবেদনকারীরা যুক্ত হন, আবার ৬০ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে নাম বাদ পড়ে যায় এবং তাঁরা বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় চলে যান।

1010
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক হল এই প্রকল্প। বর্তমানে বিরোধী রাজনৈতিক দল বিজেপিও এই প্রকল্প নিয়ে প্রচার শুরু করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মাসে মাসে ৩ হাজার টাকা করে দেবে। এজাতীয় প্রকল্প পশ্চিমবঙ্গে মমতা শুরু করলেও অন্যান্যে এই জাতীয় প্রকল্পে টাকার অঙ্ক অনেকটাই বেশি

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories