2 step verification: ভোটারদের নিরাপত্তা আর ভোটে স্বচ্ছতা বজায় রাখার জন্য আরও কড়া পদক্ষেপ নিয়েছে। এবারও ভোটারদেরও 2 step verification পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। রইল এই প্রক্রিয়া সম্পর্কে সব তথ্য।
ভোটারদের নিরাপত্তা আর ভোটে স্বচ্ছতা বজায় রাখার জন্য আরও কড়া পদক্ষেপ নিয়েছে। এবারও ভোটারদেরও একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।
210
বড় সিদ্ধান্ত
আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ। তার আগেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোটারদের দুই দফায় যাচাই করা হবে। তারপরই সংশ্লিষ্ট ভোটারকে তাঁর ভোটাধিকার প্রয়োগের অধিকার দেওয়া হবে।
310
টু-স্টেপ ভেরিফিকেশন
এবার ভোটারদের দুই দফায় যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। দুই ধাপে যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে তবেই ভোট দেওয়ার অধিকার পাবে ভোটার।
নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ভোটারদের কী কী করতে হবে। আর ভোটারদের কী নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে।
510
টু-স্টেপ ভেরিফিকেশন
ভোট দিতে যাওয়ার সময় সংশ্লিষ্ট ভোটারকে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে অবশ্যই একটা দেখাতে হবে। অরিজিনাল কপি দেখাতে হবে।
এটি পরীক্ষা করে প্রথমে বুথে প্রবেশ করার অনুমতি দেবে বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
তারপর ভোটারের পরিচয়পত্র পরীক্ষা করবেন বুথে থাকা বুথ স্তরের আধিকারিক ও বিএলওরা।
সেই পরীক্ষায় পাশ করলেও ভোটার ভোট দেওয়ার অনুমতি পাবেন।
610
এই পদক্ষেপের কারণ
নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটের দিন বুথ জ্যাম ও ভুয়ো ভোটার রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হিংসা ছাড়়া ভোট করতে এবার মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
710
টু-স্টেপ ভেরিফিকেশনের দায়িত্ব
এই টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া ঠিকযভাবে পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখারহ দায়িত্ব রয়েছে সেক্টর অফিসার। কমিশন জানিয়েছে, এক্ষেত্রে কোনও রকম ত্রুটি বরদাস্ত করা হবে না।
810
কমিশনের দাবি
নির্বাচন কমিশন দাবি করেছে, ভোটের দিন কোনও কেন্দ্রে যাতে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় তার জন্য সতর্ক রয়েছে আধিকারিকরা।
910
বঙ্গে ভোট গ্রহণ
পশ্চিমবঙ্গে আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। ফল প্রকাশ ৪ মে। ভোট প্রক্রিয়া শেষ হবে ৬ মে।
1010
কমিশনের পদক্ষেপ
এবার বঙ্গে হিংসা বিহীন ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণে ভোটারদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.