MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ২০ দিন অপারেশন বন্ধ IPAC-এর! ভোটের মুখে সংকট মোচনে TMC-র এই পেশাদার দল

২০ দিন অপারেশন বন্ধ IPAC-এর! ভোটের মুখে সংকট মোচনে TMC-র এই পেশাদার দল

IPAC: ভোটের মুখে আরও বিপাকে আইপ্যাক। এবার তলব ঋষিরাজকে। তবে ভোটের মুখে তৃণমূলের ত্রাতা হয়ে হাজির একটি পেশাদার দল। ইতিমধ্যেই কাজ শুরু করেছে সেই দল।

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 20 2026, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আরও বিপাকে IPAC
Image Credit : SOCIAL MEDIA

আরও বিপাকে IPAC

পশ্চিমবঙ্গে ভোটের মুখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাক আরও বিপাকে। আর্থিক দুর্নীতি মামলায় সংস্থার পরিচালক ভিনেশ চান্দেলকে গ্রেফতারের পর এবার এই সংস্থার অন্যতম ডিরেক্টর ঋষি রাজকে তলব করল কেন্দ্রীয় সংস্থা ইডি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সোমবার হাজিরা
Image Credit : Asianet News

সোমবার হাজিরা

ইডি সূত্রের খবর সোমবারই তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে আইপ্যাকের পক্ষ থেকে কিছু জানান হয়নি। আইপ্যাক গোটা বিষয়টা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Related Articles

Related image1
Summer vacation: ভোটের জন্য এবার বাড়তে পারে গরমের ছুটি? কবে খুলবে রাজ্যের স্কুল
Related image2
Mamata Banerjee: ভবানীপুরের ভোটারদের সঙ্গে ঘরোয়া বৈঠকে মমতা, বের কর দিলেন TMC নেতা-পুলিশকে
310
আইপ্যাকে ২০ দিনের ছুটি!
Image Credit : Getty

আইপ্যাকে ২০ দিনের ছুটি!

ভোটের মুখেই আইপ্যাক কর্মীদের ২০ দিনের ছুটিতে পাঠিয়েছে। ইমেল মারফত জানিয়েছে কর্মীদের। যা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেই তোলপাড় শুরু হয়। এই পরিস্থিতিতে তৃণমূলের অনেক নেতাই হতাশা প্রকাশ করে। তাদের প্রশ্ন প্রথম দফা নির্বাচনের বাকি মাত্র তিন দিন। কী ভাবে কী হবে?

410
তৃণমূলের পদক্ষেপ
Image Credit : SOCIAL MEDIA

তৃণমূলের পদক্ষেপ

তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে তৃণমূল সূত্রের খবর বিকল্প তৈরি রয়েছে। আর সেই বিকল্প দলই ভোটের সময় আইপ্যাকের হয়ে কাজ করবে।

510
মে মাস পর্যন্ত ছুটি
Image Credit : Getty

মে মাস পর্যন্ত ছুটি

আইপ্যাক সংস্থার কর্মীদের ইমেল করে ২০ দিনের ছুটিতে যাওয়ার কথা বলেছে। পুাশাপাশি যদি মৌখিক বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে কেউ চাইল ভোট পর্যন্ত নিজের নিজের দায়িত্ব পালন করতে পারেন। আর কেউ চাইলে ছুটি উপভোগ করতে পারেন। যদি ২০ দিনের ছুটি হয় তাহলেও আইপ্যাক খোলার কথা মে মাসের দ্বিতীয় সপ্তাহে। যার অর্থ ভোট পর্ব পুরোপুরি মেটার পরে।

610
তাহলে কী হবে?
Image Credit : SOCIAL MEDIA

তাহলে কী হবে?

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, তৃণমূলের নিজস্ব একটি পেশাদার টিম রয়েছে। যাদের কাঠামো এই দলের সঙ্গে যুক্ত। ক্যামাক স্ট্রিটের যে বহুতলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর রয়েছে তারই সাত তলায় রয়েছে তৃণমূলের পেশাদার দলের অফিস। সেখান থেকেই বাকি অপারেশন চালানো হবে বলেও সূত্রের খবর।

710
কর্পোরেট সংস্কৃতি
Image Credit : Getty

কর্পোরেট সংস্কৃতি

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এই বিকল্প দল পুরোপুরি কর্পোরেট সংস্কৃতি মেনে চলে। এটি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিস থেকেই নিয়ন্ত্রণ করা হয়। এখানে প্রশিক্ষিত কর্মীরাই কাজ করেন। আইপ্যাক ছুটির ঘণ্টা বাজালেও সেই টিমই ভোটে কাজ করবে, থুড়ি কাজ করা শুরু করে দিয়েছে বলেই তৃণমূল সূত্রের খবর।

810
কী কাজ করবে?
Image Credit : SOCIAL MEDIA

কী কাজ করবে?

তৃণমূল কংগ্রস সূত্রের খবর, ভোট প্রচারের রূপরেখা আগেই তৈরি করে রেখেছিল আইপ্যাক। জেলায় জেলায় ভোটের দিন কোথায় কী কাজ হবে তারও একটি রূপরেখা তৈরি করেছিল। সেই রূপরেখা ধরেই কাজ করবে তৃণমূলের বিকল্প বাহিনী। তেমনই খবর তৃণমূল সূত্রে।

910
জেলায় কাজ শুরু
Image Credit : ANI

জেলায় কাজ শুরু

প্রথম দফায় ভোট গ্রহণ ১৫২ টি আসনে। সংশ্লিষ্ট আসনগুলিতে ইতিমধ্যেই আইপ্যাকের হয়ে কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেসের পেশাদার টিম। সূত্রের খবর এলাকাভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি হয়েছে। অপারেশ চলছে।

1010
ভোটের দিন
Image Credit : Getty

ভোটের দিন

ভোটের দিনেই কাজেরও রূপরেখা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। তবে তৃণমূলের এই বাহিনী আইপ্যাকের মত বড় নয়। কিন্তু কাজ চালিয়ে নিতে কোনও সমস্যা হবে না বলেও দাবি তৃণমূলের এক শীর্ষ নেতার।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image2
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি
Recommended image3
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Recommended image4
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Recommended image5
Now Playing
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
Related Stories
Recommended image1
Summer vacation: ভোটের জন্য এবার বাড়তে পারে গরমের ছুটি? কবে খুলবে রাজ্যের স্কুল
Recommended image2
Mamata Banerjee: ভবানীপুরের ভোটারদের সঙ্গে ঘরোয়া বৈঠকে মমতা, বের কর দিলেন TMC নেতা-পুলিশকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved