MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Darjeeling: ‘পাহাড়ের রানির’ দিন শেষ? উষ্ণায়নে দিল্লিকেও ছাপিয়ে যাবে, বৃষ্টি-ভূমিধসের ভয়ঙ্কর ঝুঁকি

Darjeeling: ‘পাহাড়ের রানির’ দিন শেষ? উষ্ণায়নে দিল্লিকেও ছাপিয়ে যাবে, বৃষ্টি-ভূমিধসের ভয়ঙ্কর ঝুঁকি

Derjeeling at Risk: দিল্লির চেয়েও বেশি হারে উষ্ণ হতে পারে দার্জিলিং! ২১০০ সালের মধ্যে তাপমাত্রা, অতিবৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি কীভাবে বদলাতে পারে, জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 04 2026, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বরফের শহরেই বড় বদলের আশঙ্কা!
Image Credit : Asianet News

বরফের শহরেই বড় বদলের আশঙ্কা!

দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়া কি ধীরে ধীরে অতীত হতে চলেছে? জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক দশকে পাহাড়ি এই শহরের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। IPCC-র পূর্বাভাসে রয়েছে আরও বড় সতর্কতা—উষ্ণায়নের হার দিল্লিকেও ছাপিয়ে যেতে পারে দার্জিলিং।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
২১০০ সালে তাপমাত্রা বাড়বে ৫.৪°C!
Image Credit : Asianet News

২১০০ সালে তাপমাত্রা বাড়বে ৫.৪°C!

IPCC-র ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনের জলবায়ু মডেল অনুযায়ী, বর্তমান হারে বিশ্ব উষ্ণায়ন চলতে থাকলে ২১০০ সালের মধ্যে দার্জিলিংয়ের গড় বার্ষিক তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের তুলনায় প্রায় ৫.৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Related Articles

Related image1
Nepal Floods: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবন্ত উদ্ধার ২! জলবিদ্যুৎ প্রকল্পে আটকে থাকা মানুষের চিৎকার
Related image2
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
310
দিল্লির ক্ষেত্রেও বৃদ্ধি, তবে কত?
Image Credit : Getty

দিল্লির ক্ষেত্রেও বৃদ্ধি, তবে কত?

একই পরিস্থিতিতে দিল্লির গড় বার্ষিক তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের তুলনায় প্রায় ৫.৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ তুলনাটি বর্তমানের গড় তাপমাত্রা নিয়ে নয়—প্রাক্-শিল্প যুগ থেকে উষ্ণায়নের পরিমাণ নিয়ে।

410
দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩১.২°C!
Image Credit : Istock

দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩১.২°C!

সবচেয়ে উদ্বেগের জায়গা এখানেই। ওই পরিস্থিতিতে ২১০০ সালে দার্জিলিংয়ের গড় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১.২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অথচ এখনও পর্যন্ত দার্জিলিংয়ে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭°C।

510
এমনকি উষ্ণায়ন ২°C-এ আটকালেও রেহাই নেই
Image Credit : Asianet News

এমনকি উষ্ণায়ন ২°C-এ আটকালেও রেহাই নেই

প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী বিশ্ব উষ্ণায়ন ২°C-এর মধ্যে আটকে রাখা গেলেও দার্জিলিংয়ের গড় তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের তুলনায় প্রায় ৩.১°C বাড়তে পারে বলে projection-এ দেখানো হয়েছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পাহাড়ও পুরোপুরি নিরাপদ নয়।

610
বৃষ্টির চরিত্রেও আসতে পারে বড় বদল
Image Credit : Asianet News

বৃষ্টির চরিত্রেও আসতে পারে বড় বদল

শুধু তাপমাত্রা নয়, বদলাতে পারে বৃষ্টির ধরনও। দার্জিলিংয়ে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১২০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে ওই জলবায়ু বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। অল্প সময়ে এত বেশি বৃষ্টি পাহাড়ি এলাকায় বড় বিপদের কারণ হতে পারে।

710
বাড়তে পারে ভূমিধসের ভয়
Image Credit : Asianet News

বাড়তে পারে ভূমিধসের ভয়

প্রবল বৃষ্টির সঙ্গে দার্জিলিংয়ে ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে। পাহাড়ের ভঙ্গুর শিলাস্তর, অতিবৃষ্টি এবং দুর্বল drainage-এর সঙ্গে অপরিকল্পিত নির্মাণ যুক্ত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইতিমধ্যেই বর্ষায় পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস বড় সমস্যা।

810
নির্মাণ নিয়েই বড় সতর্কতা
Image Credit : Getty

নির্মাণ নিয়েই বড় সতর্কতা

বিশেষজ্ঞদের মতে, পাহাড়ের ঢাল এবং মাটির প্রকৃতি না বুঝে নির্মাণকাজ করলে বিপদ বাড়তে পারে। দার্জিলিংয়ে ৩০ ডিগ্রির বেশি ঢালু জমিতে নির্মাণ নিয়ে সতর্কতার পরামর্শ দেওয়া হলেও বাস্তবে আরও খাড়া ঢালেও নির্মাণের অভিযোগ রয়েছে। ফলে উন্নয়ন বনাম পরিবেশের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

910
বদলাচ্ছে পাহাড়ের বাস্তুতন্ত্রও
Image Credit : Asianet News

বদলাচ্ছে পাহাড়ের বাস্তুতন্ত্রও

তাপমাত্রা বাড়ার প্রভাব শুধু মানুষের উপর নয়, পাহাড়ের উদ্ভিদজগতেও পড়তে পারে। দার্জিলিংয়ে রডোডেনড্রনের মতো স্থানীয় উদ্ভিদের ফুল ফোটার সময়েও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। জলবায়ুর এই পরিবর্তন দীর্ঘমেয়াদে পাহাড়ের পরিচিত বাস্তুতন্ত্রকে বদলে দিতে পারে।

1010
‘শৈল শহর’ কি হারাবে তার পুরনো পরিচয়?
Image Credit : Asianet News

‘শৈল শহর’ কি হারাবে তার পুরনো পরিচয়?

দার্জিলিংয়ের সামনে তাই শুধু উষ্ণায়নের চ্যালেঞ্জ নয়—প্রবল বৃষ্টি, ভূমিধস, অপরিকল্পিত নির্মাণ এবং পরিকাঠামোর চাপও বড় উদ্বেগ। এখনই পরিকল্পিত নির্মাণ, জলনিকাশি ব্যবস্থা এবং পাহাড়ের পরিবেশ রক্ষায় গুরুত্ব না দিলে ভবিষ্যতে ‘শৈল শহর’-এর স্বাভাবিক পরিবেশই বড় পরিবর্তনের মুখে পড়তে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kalyan Banerjee : সন্তু পানকে, শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রম কল্যাণ বন্দোপাধ্যায়ের
Recommended image2
DA Hike: দীপাবলির আগে সরকারি কর্মীদের উপহার দিল রাজ্য সরকার! ফের বাড়ছে বেতন
Recommended image3
Kolkata Municipal Election: কলকাতা পুরসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশে জটিলতা, রাজ্য নির্বাচন কমিশনকে নয়া নির্দেশ আদালতের
Recommended image4
Now Playing
West Bengal Recruitment 2026: ওবিসি জট কাটতেই বাংলায় চাকরির জোয়ার! ফের খুলছে নিয়োগের দরজা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image5
Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় থাকছে না VIP ব্যবস্থা, পুণ্যার্থীদের জন্য বিশেষ ঘোষণা সরকারের
Related Stories
Recommended image1
Nepal Floods: ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবন্ত উদ্ধার ২! জলবিদ্যুৎ প্রকল্পে আটকে থাকা মানুষের চিৎকার
Recommended image2
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved