Govt Scheme: ৫ নভেম্বর অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, ৪৮ লক্ষ রাজ্যবাসীকে টাকা দেবে সরকার

Published : Oct 29, 2026, 12:19 PM IST

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্নে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার পাশাপাশি প্রায় ৪৮ লক্ষ কৃষক ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

PREV
15

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকের সূচনা হল চোরবাগান দুর্গামণ্ডপে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করে। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বিশেষ ঘোষণা করেন।

25

জানা গিয়েছে, বৈঠকে নতুন শিল্পনীতি, কৃষকদের আর্থিক সহায়তা, প্রশাসনিক বরাদ্দ, কালীপুজোর প্রস্তুতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই পর সামনে এল বিরাট তথ্য। শীঘ্রই আর্থিক সাহায্য পেতে চলেছেন রাজ্যের কৃষকেরা।

35

বৈঠকে জানান, পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি আগামী ৫ নভেম্বর ঘোষণা হতে পারে। এরই পাশাপাশি জানা গিয়েছে, ৫ নভেম্বর রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষক পাবেন ২ হাজার টাকা। এই দিন দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি। আর তার অংশ হিসেবে বাংলার প্রায় ৪৮ লক্ষ কৃষক পাবেন ২ হাজার।

45

৫ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। সঙ্গে বিভিন্ন জেলা থেকে মন্ত্রীর ভার্চুয়ালি যুক্ত হবেন।

55

প্রসঙ্গত, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক ভাতা চালু করেছে। তেমনই বৃদ্ধি করেছে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকা। তেমনই মহিলাদের জন্য চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই ভাতা বাবদ মিলছে ৩ হাজার। সঙ্গে শীঘ্রই চালু হবে বেকার ভাতা। এরই সঙ্গে এবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদানে নতুন উদ্যোগ নিতে চলেছে সরকার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories