বিজেপি সরকারের প্রতিশ্রুতি মতো বেকারদের জন্য ৩ হাজার টাকার যুবশক্তি প্রকল্পের আবেদন অক্টোবর মাসে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পুজোর ছুটির কারণে দেরি হওয়ায় নভেম্বরের শুরুতেই এই প্রকল্পের পোর্টাল চালু হতে পারে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নানান প্রকল্প ও ভাতা চালু করেছে বাংলায়। বৃদ্ধি করেছে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকা। তেমনই মহিলাদের জন্য চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই ভাতা বাবদ মিলছে ৩ হাজার।
25
এরই সঙ্গে বাংলার বেকার যুবকদের জন্য ভাতা চালু করার কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি সরকার। বেকার যুবকদের জন্য চালু হবে যুবশক্তি। যে ভাতা বাবদ মিলবে ৩ হাজার টাকা। অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল আবেদন প্রক্রিয়া। কিন্তু, অক্টোবর মাস শেষ, কবে থেকে শুরু হবে যুবশক্তির আবেদন?
35
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে, অক্টোবর মাস থেকে এই প্রকল্পে আবেদন শুরু হওয়ার কথা ছিল। তবে অক্টোবরের শেষ হতে চললেও এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে নেই কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি। এমনকি চালু হয়নি পোর্টাল।
সদ্য শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, যুবশক্তির প্রকল্প চালু করা বাকি। সেটি নিয়ে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে। এদিকে শোনা যাচ্ছে, অক্টোবর মাসে পুজোর ছুটির কারণে যুবশক্তির অফিশিয়াল পোর্টাল চালু হয়নি। নভেম্বর মাসের শুরুতেই হয়তো এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে।
55
প্রসঙ্গত, এই প্রকল্পে আবেদন করার জন্য সংশ্লিষ্ট যুবক যুবতীকে বর্তমানে বেকার হতে হবে। সঙ্গে পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই সঙ্গে আপনার বয়স ২১ থেকে ৪০-র মধ্যে হলে করতে পারবেন আবেদন। তেমনই যাদের পারিবারিক আয় ১ লক্ষের মধ্যে তারা পাবেন টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.