Weather Update: ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকলেও দুর্যোগের আশঙ্কা বঙ্গে, আজ বৃষ্টি কোন কোন জেলায়?

Published : Oct 29, 2026, 07:10 AM IST

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল শুরু হলেও বঙ্গে এর সরাসরি প্রভাব পড়ছে না। তবে আজ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

PREV
15

কদিন ধরে খবরের শিরোনাম আছে ঘূর্ণিঝড় অর্ণব। জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকলেও দুর্যোগের আশঙ্কা বঙ্গে। জেনে নিন আজ বৃষ্টি হবে কোন কোন জেলায়।

25

ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ড ফল শুরু হয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় চলছে এর প্রভাব। তবে, বঙ্গে আপাতত ঘূর্ণিঝড়ে প্রভাব না পড়লেও রয়েই গিয়েছে দুর্যোগের আশঙ্কা। আজ দক্ষিণে আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তেমনই উত্তরবঙ্গেও আছে ঝৃষ্টির সম্ভাবনা।

35

হাওয়া অফিসের বুলেটিন অনুসারেস আজ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদল হবে আবহাওয়া।

45

আজ বিকেলের দিকে কলকাতা সহ একাধিক জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বাকি জেলাগুলতে হবে হালকা বৃষ্টি।

55

আজ কলকাতায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। যদিও সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল হবে। তবে, আব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories