Bengal 7th Pay Commission: ৩৮% ডিএ বৃদ্ধির পরই সপ্তম বেতন কমিশন ঘোষণা! কত গুণ বেতন বাড়ছে সরকারি কর্মীদের?

Published : Jun 25, 2026, 11:12 AM IST

বিজেপি সরকার ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে কর্মীদের মোট ডিএ ৩৮ শতাংশ হয়েছে এবং বেতন বাড়ছে। এর পরেই মুখ্যমন্ত্রী ২০২৬ সালের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠনের কথা জানিয়েছেন। এবার কত বাড়বে বেতন?

PREV
15

আসছে একের পর এক চমক। বাংলায় বিজেপি সরকার গঠনের পর থেকে রাজ্যবাসী থেকে রাজ্যের সকল সরকারি কর্মীদের দিয়ে চলেছে নানান সুবিধা। এবার বাজেটেও মিলবে একাধিক চমক। এরই মাঝে প্রকাশ্যে এল নয়া তথ্য।

25

সদ্য ২০ শতাংশ বাড়তি ডিএ ঘোষণা করেছে বিজেপি সরকার। সব মিলিয়ে ৩৮ শতাংশ হারে ডিএ পাবে কর্মীরা। এর ফরে বাড়ছে বেতন। হিসেব বলছে যারা ৩০ হাজার টাকা বেতন পেতেন তারা এবার পাবেন বাড়তি ৬ হাজার টাকা মতো। আবার যারা ৪০ হাজার টাকা বেতন পেতেন তারা পাবেন প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা অধিক।

35

ডিএ ঘোষণা হতেই খুশির খবর সর্বত্র। এরই মাঝে প্রকাশ্যে এল সপ্তম বেতন কমিশনের খবর। বাজেট পেশ করার পর সপ্তম বেতন কমিশন নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, সপ্তন বেতন কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যে হয়ে গিয়েছে। ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

45

এখন প্রশ্ন হল সপ্তম পে কমিশন কঠিন হলে কত টাকা বাড়বে বেতন? সপ্তম পে কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৬ থেকে বাড়িয়ে ২.৫৭ করা হতে পারে। এতে প্রায় আড়াই গুণ বেতন বাড়বে কর্মীদের।

55

সপ্তম পে কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৬ থেকে বাড়িয়ে ২.৫৭ করা হয় তাহলে বেসিক হবে ৪২ হাজার ৫০০ বা তারও বেশি। সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories