Nabanna Holiday: ২০% ডিএ বৃদ্ধির পর এল আরও এক সুখবর, বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা

Published : Jun 25, 2026, 08:34 AM IST

রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩৮ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। এই বেতন বৃদ্ধির পাশাপাশি, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে  নতুন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে।

PREV
15

একের পর এক খবর আসছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সদ্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে। আর সেই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে চমক।

25

এবার বাজেটে কর্মীদের ৩৮ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। আগে কর্মীরা পেতেন ১৮ শতাংশ। এবার ২০ শতাংশ বাড়িয়ে মোট ৩৮ শতাংশ করা হয়েছে। এতে খুশির হাওয়া সর্বত্র।

35

হিসেব বলছে এই ডিএ বৃদ্ধির ফলে যারা ৩০ হাজার টাকা মাইনে পেতেন তাদের প্রায় ৬ হাজার আর যারা ৪০ হাজার টাকা বেতন পেতেন তাদের প্রায় ৮ হাজার টাকা করে বেতন বৃদ্ধি হবে।

45

এই খুশির আবহে আরও এক খুশির খবর দিল বিজেপি সরকার। এবার বাড়ানো ছুটি। ঘোষণা হল নতুন ছুটির তালিকা। রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকায় এল বদল। সংযোগ হল আরও একটি ছুটির দিন।

55

এবার থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ৬ জুলাই বন্ধ থাকবে রাজ্যের সকল সরকারি দফতর। সঙ্গে বন্ধ থাকবে সকল স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories