রাজ্য সরকার সপ্তম পে কমিশনের কমিটির চেয়ারপার্সন বদল করেছে, অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির কথাও বলা হয়েছে, যা অক্টোবর থেকে কার্যকর হবে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দিয়ে চলেছে একের পর এক চমক। প্রথমেই রাজ্যে চালু থাকা একাধিক ভাতার অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে। সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য ঘোষণা করেছে ২০ শতাংশ ডিএ। আর এবার বিশেষ ঘোষণা সপ্তম পে কমিশন নিয়ে।
26
সপ্তম পে কমিশনের কথা ঘোষণা হলেও তা কবে কার্যকর হবে তা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে সংশয় ছিল বিস্তর। আজ নবান্নের তরফে এই বিষয় জারি করা হল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি।
36
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকার ২২ জুলাই সপ্তম পে কমিশনের কমিটি গঠন করেছিল। কিন্তু সেই কমিটির আংশিক সংশোধন করে রাজ্যপাল আরএন রবি অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তীর বদলে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শ্রী নবীন প্রকাশকে কমিটির চেয়ারপার্সন করেছে।
প্রসঙ্গত, রাজ্য বাজেটে এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার। ফরে বর্তমানে ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছে কর্মীরা। যদিও তা এখনও কার্যকর হয়নি। অক্টোবর মাস থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে।
56
এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্র ও রাজ্যের ডিএ সংক্রান্ত ফারাক শীঘ্রই দূর হবে। একই সঙ্গে বকেয়া ডিএ দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য। তবে, ধাপে ধাপে তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
66
এরই মাঝে সপ্তম পে কমিশন নিয়ে নয়া তথ্য সামনে এল। কদিন আগেই সপ্তম পে কমিশন গঠনের জন্য কমিটি গঠন করেছে সরকার। এবার সেই কমিটির চেয়ারপার্সন বদল করা হল। তা নিয়ে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.