
বাংলায় চলছে ডবল ইঞ্জিন সরকার। বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বদল আসছে। নতুন সরকার রাজ্যবাসী থেকে রাজ্য সরকারি কর্মী সকলের জন্যই নতুন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। বাংলার রাজ্যবাসীর জন্য শুভেন্দু সরকার চালু করেছে একাধিক ভাতা। যার দ্বারা মাসে মাসে মিলছে আর্থিক সাহায্য। গৃহবধূ থেকে বেকার যুবক সকলের জন্যই বাংলায় চালু হয়েছে ভাতা। তেমনই রাজ্য সরকারি কর্মী জন্য এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে।রাজ্য বাজেটে এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে শুভেন্দু সরকার। আর এরপর বিশেষ ঘোষণা হল সপ্তম পে কমিশন ঘিরে।
প্রকাশ্যে এল সপ্তম বেতন কমিশন নিয়ে নয়া তথ্য। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই জানিয়েছিল শীঘ্রই গঠিত হবে সপ্তম বেতন কমিশন। আর এবার মিলল অনুমোদন। বুধবার রাজ্যপাল আরএন রবির অনুমোদনক্রমে চার সদস্যের কমিশন গঠনের কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল নবান্ন।
কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছে অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তী। তিনি কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব। থাকবেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতিবিদ পার্থপ্রতিম পাল। কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইএএস তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবীপ্রসাদ কারাণম। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র ওই বিজ্ঞপ্তি জারি করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ ঘোষণা করেছিল কেন্দ্র। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই ঘোষণার পরেই সপ্তম বেতন কমিশন গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার।
সদ্য এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কমিশনের টার্মস অফ রেফারেন্স বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সেই টার্মস অফ রেফারেন্স চূড়ান্স হলেই দ্রুত সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। কমিশন তার কাজ শুরু করবে এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.