Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'কোমর ভেঙে দেওয়ার' হুঁশিয়ারি, TMC বিধায়কের বিরুদ্ধে থানায় নালিশ

Published : Jul 02, 2026, 01:11 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu Adhikari News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোমর ভাঙার হুঁশিয়ারি। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Suvendu Adhikari News: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি প্রাক্তন জেলা সম্পাদক অসিত মণ্ডল। তার দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ক্যানিং বন্ধুমহল ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরেশ রাম দাস শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। 

ঠিক কী অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে?

অভিযোগ, তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারীর "কোমর ভেঙে দেবেন"। এছাড়াও, শুভেন্দু অধিকারী ক্যানিংয়ে এলে তাঁকে "পোস্টের সঙ্গে বেঁধে রাখা হবে" বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অসিত মণ্ডল। তাঁর দাবি, একজন জন প্রতিনিধির মুখে এ ধরনের হুমকি শুধু রাজনৈতিক শালীনতার পরিপন্থী নয়, এটি আইনতও গুরুতর বিষয়। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। 

অভিযোগকারী আরও বলেন, ‘’অতীতেও বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্যানিং এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।টট সেই সমস্ত ঘটনারও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তবে এই অভিযোগ প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে থেকে বস্তাভর্তি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ উদ্ধার হওয়া ড্রাইভিং লাইসেন্সগুলি থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটল এবং এতগুলি ড্রাইভিং লাইসেন্স সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কেউ পরিকল্পিতভাবে বস্তাটি সেখানে রেখে গিয়েছে, নাকি তা আগে থেকেই ওই স্থানে পড়ে ছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Weather: জুনের বৃষ্টির ঘাটতি পুষিয়ে যাবে জুলাইতে? হাওয়া অফিসের ঝড়জলের বিরাট আপডেট
Saokat Molla: শওকতের ছেলের ক্যাফেতে বুলডোজার, সব ভেঙে মাটিতে মিশিয়ে দিল!