
আগামী ২১ জুন পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। সারা দেশ জুড়ে পালিত হয় দিনটি। যোগাসন স্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজন, তারই প্রচার করা হয় এই দিন। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই দিনটি পালনে বিশেষ জোড় দেওয়া হয়ে থাকে। এবার বাংলায়ও পালিত হবে যোগদিবস। তার আগে জারি হল বিশেষ বিজ্ঞপ্তি।
এবছর ২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সকল সরকারি কর্মীদের অংশ নিতে হবে। এই মর্মে জারি হল বিশেষ নির্দেশিকা। সেখানে পরিষ্কার করে জানানো হয়েছে, রাজ্য সরকারের প্রত্যেক কর্মচারীদের অংশ নিতে হবে যোগ দিবসের কর্মসূচিতে। এমনই জানানো হল বিজেপি সরকারের পক্ষ থেকে।
আগামী ২১ জুন দিনটি সকাল ৬টা থেকে পৌঁনে ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট দফতর অথবা রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে। তা না হলে পড়বেন বিপদে।
গত ১৪ জুন রাজ্য সরকারের মুখ্য সচিবের দফতর থেকে জরি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে স্পষ্ট জানানো হয়েছে রাজ্য সরকারের সমস্ত স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, মজুরিভিত্তিক এমনকী দৈনিক বা আউটসোর্সের কর্মীদেরও যোগ দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থার সকল ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ২১ তারিখ রাজ্যজুড়ে নানান কর্মসূচি হবে । আগের দিন অর্থাৎ ২০তারিখ কলকাতার গঙ্গাবক্ষে অন্তত ৫০০টি নৌকা উপস্থিত থাকবে। এর আগে তা হয়নি। এবার এই দিনটি বাংলায় পালিত হবে বিশেষ ভাবে।
প্রতি বছর ২১ জুন যোগা দিবস পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগা সেন্টারে বিশেষ ভাবে পালিত হয় দিনটি। কিন্তু এবার প্রথম সরকারের পক্ষ থেকে এমন বিস্তর আয়োজন করা হবে। যা গড়তে চলেছে নয়া রেকর্ড। এবার বিজেপি সরকার এক ভিন্ন নজির গড়তে চলেছে আন্তর্জাতিক যোগ দিবসের এই বিশেষ দিনে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.