Amit Shah: 'বাংলায় বিজেপি সরকার গড়ছে আর দিদি ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছেন,' দাবি অমিত শাহের

Published : Apr 23, 2026, 06:48 PM IST
Mamata Banerjee Amit shah

সংক্ষিপ্ত

2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হল। এদিন মোট ১৫২ আসনে ভোটগ্রহণ করা হল। ভোট মেটার আগেই শাসক ও বিরোধী দলের মধ্যে তরজা শুরু হয়েছে। দু'পক্ষই দাবি করছে, দ্বিতীয় দফার ভোটের আগেই তারা জয় পাচ্ছে।

DID YOU KNOW ?
আত্মবিশ্বাসী অমিত শাহ
পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার গঠন করবে, দাবি অমিত শাহের।

West Bengal Elections 2026: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিনই বিজেপি (BJP) সরকার গড়ার দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বৃহস্পতিবার হুগলি জেলার বলাগড় ও পুরশুড়ায় জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র আক্রমণ করেন। শাহ বলেন, 'বাংলায় বিজেপি সরকার গড়ছে আর দিদি ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছেন। বিজেপি সরকার গঠন করার পর অনুপ্রবেশকারীদের বেছে বেছে এই রাজ্য থেকে তাড়ানো হবে। এরা বাংলার যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে এবং গরিবদের অন্ন ধ্বংস করছে।' গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন শাহ। তিনি বুধবার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে আয়োজিত জনসভা থেকে মমতা ও তৃণমূল কংগ্রেসকে (AITC) আক্রমণ করেছিলেন। বৃহস্পতিবার হুগলি জেলার জোড়া জনসভা থেকে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এসআইআর নিয়ে মমতাকে ব্যঙ্গ শাহের

এসআইআর (SIR) নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে (Election Commission of India) ক্রমাগত আক্রমণ করে চলেছেন মমতা। তাঁকে পাল্টা ব্যঙ্গ করে শাহ বলেছেন, 'নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ায় অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয়। তাই তিনি অখুশি হয়ে খালি ‘ওয়া ওয়া ওয়া’ করছেন।' এ রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের জন্য অনুপ্রবেশকারীদের দায়ী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'এ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের অবস্থা সবচেয়ে খারাপ। আমাদের বোন-মেয়েদের উপর অত্যাচার রুখতে বিজেপি সরকারই একমাত্র বিকল্প।'

গুণ্ডাদের হুঁশিয়ারি শাহের

২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সে দিনের কথা উল্লেখ করে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের উদ্দেশ্যে শাহ হুঁশিয়ারি দিয়েছেন, 'দিদির গুন্ডাদের বলছি, ২৯ তারিখ ঘরের বাইরে বেরোবেন না। সাধারণ মানুষকে বিরক্ত করলে উল্টো ঝুলিয়ে সোজা করব। ৫ মে-র পর যারা হামলা চালাবে তাদের সবাইকে জেলে ভরব। কেউ বাঁচবে না।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট।
বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হল। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Weather News: আকাশ কালো করে উঠবে কালবৈশাখী! ২৩-২৯ এপ্রিল খেলা দেখাবে আবহাওয়া
WB Election 2026 Phase 1: ঢেলে ভোট দিচ্ছে হিন্দুরা! আনন্দে কেক খেয়ে অ্যাকশনে শুভেন্দু অধিকারী, দেখুন