Amit Shah Rally: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে এ রাজ্যে এসেছেন অমিত শাহ। তিনি বিভিন্ন জায়গায় জনসভা, বৈঠক, মিছিলে যোগ দিচ্ছেন। বুধবারও জনসভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তৃণমূল কংগ্রেসের (AITC) পাশাপাশি বামফ্রন্টকেও (Left Front) তীব্র আক্রমণ করেন।
KNOW
2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের আগের দিন উন্নয়ন নিয়ে তৃণমূল কংগ্রেস ও (AITC) বামফ্রন্টকে (Left Front) তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, 'দিদির রাজত্বে আর তার আগে কমিউনিস্টদের আমলে সারা শহরটা বস্তির শহর হয়ে রয়ে গিয়েছে। দেশের অন্যান্য রাজ্যে এমন অনেক শহর আছে যেগুলি আজ বস্তিমুক্ত হয়ে উঠেছে। কিন্তু দিদি তার প্রয়োজন মনে করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বস্তিগুলিতে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে নিজের ভোটব্যাঙ্ক তৈরি করতে চান। তিনি চান না সাধারণ মানুষ উন্নত জীবনযাপন করুক।' ভোটের আগে শাহের এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
কলকাতার গৌরব ফেরানোর ডাক শাহের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'এই ভোট শুধু বিধায়ক বানানোর ভোট নয়, এটা কলকাতার হারানো গৌরবকে পুনরুদ্ধারের লড়াই। বিজেপি (BJP) প্রার্থীদের জেতাতে বা বিজেপি সরকার গড়তে আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। আপনারা ভোট দিন পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করার জন্য। ভোট দিন কলকাতাকে আবার শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার জন্য।'
'দিদি টাটা, গুড বাই'
এদিন শাহ আরও বলেন, ‘৪ মে সকালেই সব স্পষ্ট হয়ে যাবে। আটটটায় ব্যালট বক্স খোলা হবে, ন’টায় প্রথম রাউন্ডের ফল আসবে, ১০টায় দ্বিতীয় রাউন্ড এবং একটার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। তারপরই হবে, দিদি টাটা, গুড বাই।' মমতা সরকারের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন শাহ। বস্তি নিয়ে মন্তব্য করার জন্য তাঁকে পাল্টা আক্রমণ করেছে শাসক দল। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। তার আগের রাতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ৪ মে ভোটের ফল কী হবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে রাজনৈতিক মহলে তর্ক-বিতর্ক অব্যাহত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


