MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Amit Shah: তাহলে BJP আসছে বঙ্গে! ১ম দফা ভোটের দিনই দ্বিতীয় দফা ভোটের রণকৌশল ঠিক অমিত শাহের

Amit Shah: তাহলে BJP আসছে বঙ্গে! ১ম দফা ভোটের দিনই দ্বিতীয় দফা ভোটের রণকৌশল ঠিক অমিত শাহের

বৃহস্পতিবার কলকাতায় বিজেপির দলীয় অফিসে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফার ভোটের আগে এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ। বিজেপি সূত্রের খবর দ্বিতীয় দফা ভোটের রণকৌশল ঠিক করেই এই বৈঠক।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 23 2026, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
প্রথম দফা ভোট
Image Credit : ANI

প্রথম দফা ভোট

রাজ্যে প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৭৯%। মোটের ওপর শান্তিতেই ভোট হচ্ছে রাজ্যের ১৬টি জেলায়। সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। আর সবথেকে কম ভোট পড়েছে কালিম্পং-এ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কলকাতায় অমিত শাহ
Image Credit : X

কলকাতায় অমিত শাহ

পশ্চিমবঙ্গে যখন প্রথম দফা ভোট গ্রহণ চলছে তখন কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ কলকাতা বিজেপির কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে একটি বৈঠকও করেন।

Related Articles

Related image1
ভোট শুরুর প্রথম ৪ ঘণ্টাতেই ৬০০-র বেশি অভিযোগ জমা পড়েছ: নির্বাচন কমিশন
Related image2
I-PAC Case: আইপ্যাক মামলার শুনানিতে উত্তপ্ত সুপ্রিম কোর্ট, তুষার মহতা-মেনকা গুরুস্বামীর বাদানুবাদ এজলাসে
310
বিজেপির বৈঠক
Image Credit : X

বিজেপির বৈঠক

কলকাতায় অমিত শাহ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্বিতীয় দফা ভোটের রণকৌশল ঠিক করা হয়েছে বলেও সূত্রের খবর। তবে এই নিয়ে বিজেপি নেতারা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। তবে এই বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

410
বাংলা দখলের ডাক বিজেপির
Image Credit : X

বাংলা দখলের ডাক বিজেপির

বিজেপি এবার নির্বাচনের প্রথম থেকেই বাংলা দখলের ডাক দিয়েছে। বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদী-অমিত শাহ একাধিক জনসভা করেন। আগেই অমিত শাহ জানিয়েছিলেন তিনি তিনি ভোটের সময় বঙ্গেই থাকবেন। আর সেই কারণেই প্রথম দফা ভোটের দিন তাঁর কলকাতার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

510
বলাগড়ে অমিত শাহের মন্তব্য
Image Credit : ANI

বলাগড়ে অমিত শাহের মন্তব্য

প্রথম দফা ভোটের দিন বলাগড়ে নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেন ৫ তারিখ (মে) বাংলায় সরকার গঠন করছে বিজেপি। দিদি (মমতা বন্দ্যোপাধ্য়ায়) ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন। এর আগেও একাধিক জনসভা থেকে তৃণমূলের বিদায়ের কথা বলেছেন।

610
বাঙালি মুখ্য়মন্ত্রী
Image Credit : ANI

বাঙালি মুখ্য়মন্ত্রী

অমিত শাহ নির্বাচনী প্রচারে স্পষ্ট করে দিয়েছেন, এবার বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্র। অর্থাৎ বাঙালি মুখ্য়মন্ত্রী। পাশাপাশি বিজেপি নির্বাচনেও স্পষ্ট করেছে তারা মাছ খাওয়ার বিরোধী নয়। সবমিলিয়ে প্রথম দফা ভোটের দিনই বাংলা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে গেরুয়া শিবির।

710
শুভেন্দুর বার্তা
Image Credit : ANI

শুভেন্দুর বার্তা

প্রথম দফা ভোটের দিনই শুভেন্দু জানিয়েছেন প্রথম দফা থেকেই বিজেপি সরকার গঠনের কাছে পৌঁছে যাবে। ১৫২টি আসনের মধ্য়ে ১৫২টি আসনই বিজেপি পাবেন। অর্থাৎ তৃণমূল শূন্য।

810
কলকাতার ১১টি আসন
Image Credit : ANI

কলকাতার ১১টি আসন

বিজেপি সূত্রে খবর, বিজেপির গলার কাঁটা কলকাতার ১১টি আসন। কলকাতা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। বিজেপি কলকাতায় তৃণমূলের একাধিপত্য় ভাঙতেও এবার উদ্য়োগী বলে গেরুয়া শিরিব সূত্রের খবর। আর সেই কারণেই দ্বিতীয় দফায় বৈঠকের আগেই এই মিটিং বলেও মনে করেছেন অনেকে।

910
টার্গেট ভবানীপুর
Image Credit : ANI

টার্গেট ভবানীপুর

শুভেন্দু থেকে অমিত শাহ- বিজেপির অধিকাংশ নেতারই টার্গেট ভবানীপুর। আর সেই কারণে প্রথম থেকেই ভবানীপুরে প্রচার আর দলীয় কর্মসূচির ওপর জোর দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তাঁর ঘরের মাটিতে হারানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছে বিজেপি।

1010
গত বিধানসভা নির্বাচনের ফল
Image Credit : ANI

গত বিধানসভা নির্বাচনের ফল

গত বিধানসভা নির্বাচনের ৭৭টি আসন জেতা বিজেপি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হারানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার আশা করছেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অমিত শাহ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
Latest Videos
Recommended Stories
Recommended image1
Swaroop Biswas Arrest: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগ
Recommended image2
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি,ভেতরে চলছে জিজ্ঞাসাবাদ?
Recommended image3
Salary Hike in Bengal: একধাক্কায় ৫০ শতাংশ বাড়ল বেতন! নবান্নের ঘোষণায় চওড়া হাসি এই সরকারি কর্মীদের
Recommended image4
Kolkata Weather: অবশেষে স্বস্তি? আজই কলকাতা-সহ জেলায় ঝেঁপে ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কমবে গরম?
Recommended image5
NIA Probe: শওকত মোল্লার বাড়িতে NIA হানা, তদন্তকে পূর্ণ সমর্থন মন্ত্রী তাপস রায়ের
Related Stories
Recommended image1
ভোট শুরুর প্রথম ৪ ঘণ্টাতেই ৬০০-র বেশি অভিযোগ জমা পড়েছ: নির্বাচন কমিশন
Recommended image2
I-PAC Case: আইপ্যাক মামলার শুনানিতে উত্তপ্ত সুপ্রিম কোর্ট, তুষার মহতা-মেনকা গুরুস্বামীর বাদানুবাদ এজলাসে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved