Amit Shah News: 'পাতাল থেকে খুঁজে বের করে সোজা করা হবে', তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে হুঁশিয়ারি শাহের

Published : Apr 13, 2026, 02:58 PM IST

Amit Shah In West Bengal Election 2026: বঙ্গ বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। চৈত্রের শেষবেলায় গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটের উত্তাপও। সেই সঙ্গে বাড়ছে শাসক-বিরোধী উভয় শিবিরের প্রচারের ঝাঁজও। বীরভূমের সভা থেকে কী বললেন অমিত শাহ? জানুন আরও।

PREV
17
বঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচারের ঝাঁজ বাড়ালেন অমিত শাহ

পাখির চোখ বাংলা। আর তাই তো বঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত একমাস ধরে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলায় ভোটের প্রচারের বাদ যাচ্ছেন না গেরুয়া শিবিরের কোনওএ হাইপ্রোফাইল নেতা। আর সোমবার বীরভূমের সভা থেকে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়ালেন মোদীর ডেপুটি তথা কেন্দ্রীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। 

27
বিধানসভা নির্বাচনে প্রচারে কী বললেন অমিত শাহ?

সোমবার বাংলার বীরভূম জেলার বোলপুরে পল্লিমঙ্গল ক্লাবের মাঠে নির্বাচনী জনসভা থেকে ফের একবার রাজ্যের শাসকদলকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, ‘’EVM-মেশিনে পদ্মফুল খুঁজে ভোট দিন। তৃণমূলের গুণ্ডাদের দেখার দায়িত্ব বিজেপির।'' এখানেই শেষ নয়। সুর চড়ালেন তৃণমূলের গুণ্ডারাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে। কীভাবে সরকারি কাজে রাজ্যজুড়ে কাটমানি খাওয়া হচ্ছে তা নিয়েও এদিন শাসক দলকে ঝাঁঝালো আক্রমণ শানান অমিত শাহ। 

37
বোমার জবাব ব্যালটে দেওয়ার বার্তা শাহের

বোলপুরের সভা থেকে বিজেপি কর্মীদের উপর অত্যাচার এবং হিংসার ঘটনায় সরব হন মোদীর ডেপুটি শাহ। বলেন, ‘’বোমার জবাব ব্যালটে দেওয়া হবে। ২৩ তারিখ তৃণমূলের লোকেরা ঘরে বসে না থাকলে ৬ তারিখ ঘর থেকে বের করে জবাব দেওয়া হবে।'' এদিনের নির্বাচনী সভা থেকে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানান অমিত শাহ (Amit Shah news)। 

47
চাকরি বাতিল নিয়ে সরব শাহ

রাজ্য সরকারের দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, ‘’২৬ হাজার শিক্ষকের চাকরি, পুরনিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, মনরেগা দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি।'' একই সঙ্গে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘’রাত ১ টাতেও মেয়েরা স্কুটিতে বেরোতে পারব, এমন বাংলা বানাব। কোনও আর জি কর বা দুর্গাপুর হবে না। মেয়েরা সুরক্ষিত থাকবে সর্বত্র।'' 

57
অমিত শাহের নিশানায় মমতা-অভিষেক

এছাড়াও রাজ্যের সর্বোচ্চ নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। বলেন, ‘’বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ‘দিদি’ এবং ‘ভাইপোর’ গুন্ডাদের জেলে ভরা হবে বলে হুঁশিয়ারি দিলেন শাহ। ‘দিদি’এবং ‘ভাইপো’ বলে সম্বোধন করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

67
অনুপ্রবেশকারী ইস্যুতেও সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন বলে অভিযোগ করেন অমিত শাহ। তার পরেই তাঁর ঘোষণা, ৫ মে বিজেপি সরকার গড়ার পর সারা দেশ থেকেই অনুপ্রবেশকারীদের বার করা হবে। এদিনের জনসভা থেকে অমিত শাহ আরও বলেন, ‘’যারা বিজেপির উপর অত্যাচার করছে, ৫ মে-র পর তাদের পাতাল থেকে বার করা হবে।'' 

77
সিন্ডিকেটবাজি নিয়েও তোপ

সোমবার খয়রাশোলের সভায় শাহ আরও বলেন যে, ‘’যাঁরা সিন্ডিকেটবাজি করছেন, বিজেপি সরকারে এলে তাঁদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।'' বীরভূমের খয়রাশোলে ফুটবল মাঠে দলীয় কর্মীদের সমর্থনে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই রাজ্যের বর্তমান তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ শানান তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories