Kolkata Weather: পয়লা বৈশাখে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? চৈত্রেই টের পাওয়া যাচ্ছে বৈশাখের দাবদহ

Published : Apr 13, 2026, 01:26 PM IST

Poila Boishakh weather: আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ বঙ্গে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। পয়লা বৈশাখে স্বস্তির আবহাওয়া থাকবে না বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তর ও পশ্চিমের জেলাতেও বাড়বে গরম।  

PREV
110
চৈত্রেই বৈশাখের দাবদহ

চৈত্রেরই টের পাওয়া যাচ্ছে বৈশাখের দাবদহ। দ্রুত বাড়ছে তাপমাত্রার পারদ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। পয়লা বৈশাখে স্বস্তির আবহাওয়া থাকবে না বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

210
উষ্ণতা বাড়ার কারণ

উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। মূলত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুকনো বাতাস প্রবেশ করেছে। তার কারণেই উষ্ণতা আর আর্দ্রতা বাড়ছে।

310
গরমের সতর্কতা জারি

আলিপুর হাওয়া অফিস আগামিকাল, মঙ্গলবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত গরমের অস্বস্তিকর সতর্কতা জারি করেছে। আর সেই সূত্র ধরেই বুধবার ১৫ এপ্রিল, পয়লা বৈশাখ অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

410
দক্ষিণবঙ্গে সতর্কতা জারি

মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় প্রবল অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেও পূর্বাভাস।

510
বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না। কিছুক্ষণের স্বস্তি পাবেন স্থানীয়রা।

610
বাকি জেলার অবস্থা

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে। আপাতত স্বস্তির কোনও পূর্বাভাস নেই দক্ষিণের জেলাগুলিতে।

710
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনও সতর্কতা নেই। তবে আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। সঙ্গে ঝোড়ো হাওয়া দিতে পারে।

810
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছা পৌঁছে গেছে।

910
কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি। পয়লা বৈশাখ কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। তবে সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

1010
গরমের সরর্কতা

গরম নিয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছে আলিপুর হাওয়া অফিস। বাসাতে উষ্ণতা ও আর্দ্রতা বেশি থাকায় শিশু ও বয়স্কদের সমস্যা হতে পারে। প্রচুর পরিমাণে জল ও ফল খাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সকাল ১১টা থেকে বিকেল৪টে পর্যন্ত চড়া রোদে না বরোতে পরামর্শ দিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories