Anapurna Bhandar: লঞ্চ হল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম! কারা পাবেন ৩০০০ টাকা, কোথায় মিলবে ফর্ম?

Published : May 27, 2026, 06:34 PM IST

Anapurna Bhandar: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে, যেখানে মহিলারা মাসিক ৩০০০ টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য যাচাই করে ভুয়ো সুবিধাভোগীদের বাদ দিতে একটি নতুন ফর্ম চালু করা হয়েছে।

PREV
19
দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু

Anapurna Bhandar: নবান্নে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ও মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পাল। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি বলেছেন ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে আমরা জানিয়েছিলাম, যে আমরা সরকার তৈরির পর করবো। 

29
৩০০০ টাকা করে পাবে

এই প্রকল্পে উপযুক্ত ব্যক্তিরা অর্থাৎ মহিলারা তারা ১৫০০ এর বদলে ৩০০০ টাকা করে পাবেন। প্রথম ক্যাবিনেটে এটা মঞ্জুর করা হয়েছে এবং আমাদের প্রাথমিক ধারা ছিল, যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তলিকাটা ভ্যারিফায়েড করার প্রয়োজন। 

39
৩০ লক্ষের কাছাকাছি মানুষ এই টাকা পাচ্ছে

এই সংক্তান্ত বিষয় আমরা ভুড়ি ভুঢ়ি অভিযোগ পেয়েছি যে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ী ভাবে নাম বাদ গেছে এবং ট্রাইবুনালে বা সিএএ-তে অযাপ্লিকেশনে করেননি, এমন অন্তত ৩০ লক্ষের কাছাকাছি মানুষ এই টাকা পাচ্ছেন। 

49
ফর্ম লঞ্চ করা হল

মূলত এটা ভারতীয়দের ছাড়া বা রাজ্যের অর্থ অন্য কাওকে এই টাকা দেওয়া হবে না। তাই আজ একটি ফর্ম লঞ্চ করা হল। রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবের সহযোগীতায় এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই কাজটি করা হবে।

59
ফর্ম ফিলাপ করতে হবে

এমন কোনও বিষয় নেই যে, একই দিনে এই ফর্ম ফিলাপ করতে হবে। আপনারা সময় নিন, এই বিষয়ে বিধায়করাও আপনাদের সাহায্য করবে। অনলাইনে যারা করবেন, আৎ কিছু সময় পর থেকেই তারা এই ফর্ম পেয়ে যাবেন। 

69
দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে কাজ

রাজ্য সরকার-কে এই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং স্বচ্ছতার সঙ্গে এই কাজ করার জন্য তিনটি ভাষায় এই ফর্ম পাওয়া যাবে। তাই আপনাদের একান্ত সহযোগীতা কাম্য, যাতে কোনও ভুয়ো লোকজন এই সরকারি প্রকল্পের সুযোগ নিতে না পারেন।

79
১৯% নাম অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ

রাজ্য সরকার (Government of West Bengal) আগে জানিয়েছিল যে, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে না। সেই সূত্র ধরেই বাদ পড়া ২৯ লক্ষ মহিলার মধ্যে আনুমানিক ১৯% নাম অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ গিয়েছে। 

89
বিজেপির প্রতিশ্রুতি

ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, লক্ষীর ভাণ্ডার বদলে নাম রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং সেখানে ভাতা দ্বিগুণ করে ৩০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের।

99
চলছে যাচাই প্রক্রিয়া

সেই মতোই সরকার গঠনের পর লক্ষীর ভাণ্ডারের তথ্য যাচাই শুরু হয়েছে। কিন্তু প্রথম ধাপেই বাদ গিয়েছে প্রায় সাড়ে ৫ লক্ষ মহিলার নাম। তবে এখনও চলছে যাচাই প্রক্রিয়া।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories