Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পে আর্থিক সহায়তা নেওয়ার পাশাপাশি কোনও উপভোক্তা যদি বিধবা ভাতা বার্ধক্য ভাতায় একসঙ্গে আবেদন করে থাকেন তাহলে এবার বাতিল হয়ে যেতে পারে তার আবেদন। এই বিষয়ে কী বলছে রাজ্য সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।
উৎসবের মরশুম শুরুর আগে অন্নপূর্ণা ভাণ্ডার, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে নয়া ঘোষণা করল রাজ্য সরকার। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি একই সঙ্গে বিধবা ভাতার টাকাও পাচ্ছেন। তাদের কোনও একটি প্রকল্প থেকে বেরিয়ে যেতে হবে। একসঙ্গে দুটি প্রকল্পের আর্থিক সহায়তা নিতে পারবেন না গ্রাহকরা।
25
বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে কী বলছে রাজ্য সরকার?
সরকারি তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে নোটিশ আকারে জানানো হয়েছে যে, যে সমস্ত উপভোক্তারা একসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার, বিধবা ভাতা প্রকল্পে আর্থিক সুবিধা পাচ্ছিলেন তাদের এরমধ্যে যে কোনও একটি ভাতা ছেড়ে দিতে হবে। এবং লিখিত আকারে জানাতে হবে কোন প্রকল্পটি থেকে তারা বেরিয়ে যেতে চান। এই বিষয়ে সরকারের তরফে নির্দিষ্ট ফর্মও রয়েছে। সেটি পূরণ করে সামর্থ পোর্টালে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আপলোড করে দিয়ে নিজেদের অবস্থান জানাতে হবে এতদিন ধরে দুই প্রকল্পের সুবিধা নেওয়া উপভোক্তাদের।
35
পুজোর মাসে মিলবে না একসঙ্গে জোড়া ভাতা!
সূত্রের খবর, আসন্ন উৎসবের মরশুম শুরুর আগেই রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে, একসঙ্গে দুই প্রকল্পে আর্থিক সুবিধা নিতে পারবেন না গ্রাহকরা। এর জন্য যে কোনও একটি বেছে নিতে হবে। এই বিষয়ে নোটিশ আকারে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভা ও রাজ্যের সমস্ত জেলাশাসকদের।
বিধবা ভাতায় কতটাকা আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার?
রাজ্য সরকারের বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা প্রকল্পে উপভোক্তাদের ১৫০০ টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হয়। তবে এতদিন অনেকেই একসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার, বিধবা ভাতার সুবিধা নিচ্ছিলেন। কিন্তু অক্টোবর মাস থেকে সেই সুবিধা বন্ধ হতে চলেছে। গ্রাহকদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে যে কোনও একটি প্রকল্পের আওতা থেকে বেরিয়ে যেতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ফলে এবার থেকে আর একসঙ্গে মিলবে না একাধিক প্রকল্পে আর্থিক সাহায্য নেওয়ার সুবিধা।
55
অক্টোবর মাসে কবে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?
অক্টোবর মাস মানেই উৎসবের মরশুম। এই সময়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রদান নিয়েও রয়েছে চমক। তবে পুজোর আগেই মিলবে এই প্রকল্পে তিনহাজার টাকা আর্থিক সাহায্য। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলতি মাসের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগেই ঘোষণা করেছিলেন যে, এবার থেকে প্রতিবছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে। এবং প্রতিমাসের ১৭ তারিখে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.