বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ 'অর্ণব'-এ পরিণত হচ্ছে। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে।
ফের ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে আগেই জানিয়ছিল, চলতি সপ্তাহ জুড়ে চলবে ঝড়বৃষ্টি। আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায়। রইল আপডেট।
25
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বুধবার থেকে বাড়বে দুর্যোগ। ২৩ সেপ্টেম্বর আরও ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম- এই ৪ জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তেমনই দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইবে ঝোড়ো হাওয়া।
35
হাওয়া অফিসের রিপোর্ট অনুসারে, বুঝবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষি ওড়িশা উপকূল বরাবর, বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী কোনও এলাকায় দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আর এটি গভীর নিম্নচাপ অর্ণব-এ পরিণত হবে।
আজ সকাল থেকে সব জেলাতেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাকি সব জেলাতে।
55
আজ কলকাতায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সারাদিন। আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া। শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টির দাপট।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.