Annapurna Bhandar: ভাতা পেতে ফর্ম ফিলআপ করতে হবে দুই বার, জারি হল নয়া বিজ্ঞপ্তি

Published : Jun 06, 2026, 03:44 PM IST

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসে ৩ হাজার টাকা পাচ্ছেন। তবে, রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জুন অনলাইনে আবেদনকারীদের নতুন ফর্ম্যাটে পুনরায় আবেদন করতে হবে।

PREV
15

পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মাসে মিলছে ৩ হাজার টাকা করে। যাদের বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে তারা করতে পারবেন আবেদন।

25

এদিকে ১ জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সেই আবেদন ভেরিফিকেশনের পর টাকা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু, হঠাৎ নতুন সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্যের তরফে জানানো হয়েছে, ৩ জুন যাঁরা অনলাইনে আবেদন করেছিলেন, তাঁদের নতুন ফর্ম্যাটে আবার আবেদন করতে হবে।

35

অনলাইনে যাদের আবেদন করতে সমস্যা হয়, তারা অফলাইনেও ফর্ম জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে রাজ্যের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যেতে হবে। সিটিজেন ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইন নম্বরে আসবে ওটিপি।

45

লগইন করার পর আবেদনকারীকে নিজর ব্যক্তিগত তথ্য, রেশন কার্ডের তথ্য, আয় ও পেশার বিবরণ সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং পরিচয়পত্রের তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে।

55

তাই আপনি যদি প্রতি মাসে ৩ হাজার করে পেতে চান তাহলে দেরি না করে আবেদন করুন। বর্তমানে চলছে প্রক্রিয়া। যদি প্রতি মাসে ৩ হাজার টাকা পেতে চান, তাহলে আবেদন করুন। আর যদি ৩ জুন আবেদন করে থাকেন তাহলে ফের করে নিন আবেদন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories