MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Bengal DA Hike: ৯ শতাংশ বাড়ছে না ডিএ! এখনই মহার্ঘ ভাতা পাবেন না রাজ্য সরকারি কর্মীরা! কবে সিদ্ধান্ত?

Bengal DA Hike: ৯ শতাংশ বাড়ছে না ডিএ! এখনই মহার্ঘ ভাতা পাবেন না রাজ্য সরকারি কর্মীরা! কবে সিদ্ধান্ত?

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলোর বৈঠকে মিলল না তাৎক্ষণিক ডিএ। ৯ শতাংশ ডিএ বৃদ্ধি শুধুই স্বপ্ন। জানুন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে সর্বশেষ আপডেট।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 05 2026, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে এখনই কোনো সুখবর দিতে পারল না নবান্ন। নবান্নে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বহুল প্রতীক্ষিত বৈঠকটি ইতিবাচক হলেও, কোনো তাৎক্ষণিক ডিএ বৃদ্ধির ঘোষণা আসেনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Pixabay

ফলে ৯ শতাংশ বা তার বেশি হারে ডিএ বৃদ্ধির যে সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তা আপাতত অধরাই রয়ে গেল। ওই বৈঠকটি প্রায় ১০০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 'সংগ্রামী যৌথ মঞ্চ', 'কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ' এবং 'রাজ্য সরকারি কর্মচারী পরিষদ'-এর প্রতিনিধিরা।

Related Articles

Related image1
DA Hike: ডিএ বাড়াল রাজ্য! মাসের শুরুতেই সরকারি কর্মীদের জন্য সুখবর, অ্যাকাউন্টে কত ঢুকবে?
Related image2
DA Hike June: ৬৩% হবে ডিএ, জুনেই ঘোষণা! মাসের মাঝে অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া টাকা?
310
Image Credit : stockPhoto

কর্মচারী প্রতিনিধিদের পক্ষ থেকে কেন্দ্রের হারে ডিএ প্রদানের জোরালো দাবি জানানো হয়। মুখ্যমন্ত্রী তাঁদের অভাব-অভিযোগ ধৈর্য সহকারে শোনেন এবং কর্মচারীদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তবে প্রশাসনিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এখনই কোনো নির্দিষ্ট বৃদ্ধির হার ঘোষণা করা সম্ভব হয়নি।

410
Image Credit : stockPhoto

বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানান, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন যে সরকার কর্মচারীদের বকেয়া মেটাতে আন্তরিক। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ধাপে ধাপে বকেয়া মেটানো হবে এবং আগামী ২২ জুন রাজ্য বাজেটে কর্মচারীদের জন্য বড় কোনো সুখবর থাকতে পারে"। অর্থাৎ, ডিএ সংক্রান্ত মূল সিদ্ধান্তটি এখন বাজেট পেশ পর্যন্ত পিছিয়ে গেল।

510
Image Credit : stockPhoto

বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের তুলনায় প্রায় ৪২ শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, সেখানে এ রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ (মতান্তরে ২২ শতাংশ)।

610
Image Credit : Google

এই বিশাল বৈষম্য দূর করার লক্ষ্যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকার গঠনের এক মাসের মধ্যেই বকেয়া সংক্রান্ত জট কাটাতে তাঁরা উদ্যোগী হয়েছেন এবং অল ইন্ডিয়া সিপিআই (AICPI) মেনেই আগামীতে ডিএ ঘোষণা করা হবে।

710
Image Credit : stockPhoto

অন্যদিকে, বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত শুক্রবার থেকেই ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের বকেয়া অর্থের একটি বড় অংশ অবসরপ্রাপ্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে অর্থ দপ্তর।

810
Image Credit : stockPhoto

তবে কর্মরত কর্মচারীদের জন্য এই সুবিধা এখনই মিলছে না। নবান্ন সূত্রের খবর, আগামী জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) লাগু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা কার্যকরী হলে বেতন ও ভাতার কাঠামোয় বড়সড় বদল আসতে পারে।

910
Image Credit : Getty

আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেও তাকিয়ে আছে রাজ্য সরকার। ডিএ সংক্রান্ত মামলাটি বর্তমানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং সরকার সেখানে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

1010
Image Credit : our own

বৈঠক থেকে কোনো তাৎক্ষণিক আর্থিক লাভ না হওয়ায় কর্মচারীদের একাংশের মধ্যে কিছুটা হতাশা থাকলেও, ২২ জুনের বাজেটে মুখ্যমন্ত্রী বড় কোনো 'ধামাকা' করবেন কি না, এখন সেটাই দেখার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
গণেশ পুজোয় খোশমেজাজে CM শুভেন্দু, একাধিক পুজোর উদ্বোধন করে চরম কটাক্ষ তৃণমূল ও সিপিএমকে
Recommended image2
Now Playing
সুমিত রায়ের সঙ্গে কালীঘাটের কাকুর আর্থিক লেনদেন নিয়ে বিস্ফোরক দাবি শমীক ভট্টাচার্যর
Recommended image3
Now Playing
টেট পরীক্ষার নোটিশ নিয়ে সরকারকে তোপ শিক্ষক মঞ্চের নেতা কিংকর অধিকারীর
Recommended image4
Now Playing
শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় দাবি মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান দের
Recommended image5
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Related Stories
Recommended image1
DA Hike: ডিএ বাড়াল রাজ্য! মাসের শুরুতেই সরকারি কর্মীদের জন্য সুখবর, অ্যাকাউন্টে কত ঢুকবে?
Recommended image2
DA Hike June: ৬৩% হবে ডিএ, জুনেই ঘোষণা! মাসের মাঝে অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া টাকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved